ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে বিএনপি নেতার হুমকি, থানায় জিডি

সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
১০ এপ্রিল ২০২৫, ২১:১৩
ইত্তেফাকের সাংবাদিক মানবেন্দ্র চক্রবর্তী ও বিএনপি নেতা নূরে আলম বাবুল, ছবি: প্রতিনিধি

‘যুবদলের মদ খাওয়ার কথা লিখছেন? তোর হাড্ডি ভেঙ্গে দেব। ২০১৩ সালের কথা মনে নাই? তোর কোন বাপ আছে দেখিয়ে দেব। আওয়ামী লীগের সময় পাড় পেয়ে গেছোস। তোর কিছুই হয় নাই। এখন কথা কম। কুকুরের বাচ্চা। তুই গোবিন্ধল গ্রাম সম্বন্ধে কিছুই জানস না। তোর কি অবস্থা করি দেখবি।’ এক সাংবাদিককে উত্তেজিত কন্ঠে এসব অশ্লীল ভাষায় গালাগালি করেন মানিকগঞ্জের সিঙ্গাইর পৌর বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক কাউন্সিলর নুরে আলম বাবুল। ভোক্তভোগী ওই সাংবাদিক দৈনিক ইত্তেফাকের সিঙ্গাইর উপজেলা প্রতিনিধি ও জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী।

এ ঘটনায় গত মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে জানমালের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি(জিডি) করেছেন ওই সাংবাদিক।

জানাগেছে, গত ৭ এপ্রিল "সিঙ্গাইরে আসামি ছাড়িয়ে নিতে থানায় ঢুকে পুলিশকে হুমকি’ দুই যুবদল নেতা গ্রেফতার" শিরোনামে দৈনিক ইত্তেফাকে একটি সংবাদ প্রকাশিত হয়।

আটককৃতরা হলেন- পৌর যুবদলের সদস্য সচিব গোবিন্দল এলাকার মো. শফিকুল ইসলাম জীবন ও একই এলাকার ৭ নং ওয়ার্ডের যুবদলের সদস্য শফিকুল ইসলাম। তারা মদ্যপান থাকার কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ওয়াশ করানো হয়।

নিউজের একাংশে উল্লেখ থাকে, থানার দালাল হিসেবে পরিচিত এলাকার সাবেক এক জন প্রতিনিধিও তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে আসামি ছেড়ে দেওয়ার জন্য মামলার তদন্ত কর্মকর্তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। তিনি বিগত সরকারের আমলেও থানার দালালি করতেন। কারো নাম সংবাদে উল্লেখ না থাকলেও নিজেকে অভিযুক্ত ভেবে বিএনপি এই নেতা ওই সাংবাদিককে হুমকি দেন।

হুমকির নিন্দা জানিয়ে জেলা বিএনপির আহবায়ক আফরোজা খান রিতা বলেন, থানায় মাতলামি করার কারণে ওদের দল থেকে বহিষ্কার করেছি বলেই নিউজ হয়েছে। বাবুল কেন সাংবাদিককে হুমকি দেবে? দলের হলেও আমি তাকে পছন্দ করি না। ওর নামে জিডি করুন। ওকে বহিষ্কার করা হবে।

বিএনপির অপর নেতা সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান শান্ত বলেন, রাজনৈতিকভাবে বিএনপি একটা বড় দল। কিন্তু আমরা এখনো আর ক্ষমতায় আসিনি। আমি এমপি না বলে পুরোপুরি এগুলো বন্ধ করার মত সুযোগ নেই। দলের খারাপ যারা তাদের আমি পছন্দ করি না। আমি তার সঙ্গে এ বিষয়ে কথা বলবো।

অভিযুক্ত বিএনপি নেতা নূরে আলম বাবুল বলেন, সাংবাদিককে কোন হুমকি দেওয়া হয়নি। শুধু আমি জিজ্ঞেস করেছি যুবদল নেতাদের নিয়ে এসব লেখা কি ঠিক হয়েছে।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, সাংবাদিককে হুমকির বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি)পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযুক্তর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত বাবুলের বিরুদ্ধে গত ৫ এপ্রিল থানার উপপরিদর্শক (এসআই) একটি সাধারণ ডায়েরি করেন। সেটিও তদন্ত চলছে।

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি