ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

গার্মেন্টস শ্রমিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী

আমার বার্তা অনলাইন:
১৬ এপ্রিল ২০২৫, ১৪:৫৭

গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সেলিম মাহমুদকে তাঁর বাসা থেকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার রেলস্টেশন এলাকার বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

সেলিম মাহমুদের স্ত্রী বিথী মাহমুদ বলেন, রাত একটার দিকে যৌথ বাহিনীর সদস্যরা তাঁদের বাড়ির গেট ভেঙে ঘরে ঢুকে সেলিম মাহমুদকে তুলে নিয়ে যান। এ সময় বাসা থেকে তিনটি মুঠোফোন নিয়ে যান এবং তাঁদের নবম শ্রেণিপড়ুয়া ছেলে ওয়াজিদ মাহমুদকে মারধর করেন। তাঁর স্বামী উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন বলে জানান তিনি।

বাসদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিখিল দাস বলেন, ‘সেলিম মাহমুদ দীর্ঘদিন ধরে শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে কাজ করছেন। যেখানেই শ্রমিকেরা সমস্যায় পড়েন, সেলিম মাহমুদ তাঁদের পাশে দাঁড়ান। রবিনটেক্স কারখানায় ইউনিয়ন গঠনের জন্য গত দেড় বছর আগে ওই কারখানার শ্রমিকেরা শ্রম আদালতে কমিটি জমা দিয়েছিল। এটা বানচাল করার জন্য কয়েক দিনে ইউনিয়ন নেতাসহ ২২ জন শ্রমিককে আটক করা হয়েছে।

শ্রমিকদের আটকের প্রতিবাদ করার কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমাদের ধারণা। যে মুজিববাদের বিরুদ্ধে এত কথা হচ্ছে, অথচ মুজিবের আমলের আইন দিয়ে তাঁকে গ্রেপ্তার করা হলো। এটা কী অসংগতি নয়। আমাদের প্রশ্ন, শ্রমিকদের পাশে দাঁড়ানো কি অপরাধ? আমরা তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করছি।’

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসমাইল বলেন, রূপগঞ্জের পোশাক কারখানা রবিনটেক্সে শ্রমিক আন্দোলনের উসকানিদাতা হিসেবে তথ্যপ্রমাণের ভিত্তিতে যৌথ বাহিনী সেলিম মাহমুদকে আটক করে। পরে তাঁকে রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়। তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

৯ এপ্রিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে রবিনটেক্স বাংলাদেশ লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় ছাঁটাই বন্ধের দাবিতে শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাঁদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ হয়। এতে পুলিশ, সেনাবাহিনীর সদস্যসহ অন্তত ৫০ জন আহত হন। এ ঘটনায় হামলা, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রূপগঞ্জ থানায় দুটি মামলা করা হয়।

আমার বার্তা/এল/এমই

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি