ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

শ্রমিক বিক্ষোভের জেরে তুসুকা গ্রুপের ৬ কারখানায় ছুটি

আমার বার্তা অনলাইন:
২১ এপ্রিল ২০২৫, ১৩:২৭

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের জেরে কারখানার ভেতরে কাজের সুষ্ঠু পরিবেশ না থাকার কারণ দেখিয়ে মহানগরীর কোনাবাড়ী এলাকার তুসুকা গ্রুপের ৬টি প্রতিষ্ঠান ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।

ছুটি হওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে তুসুকা জিন্স লিমিটেড, তুসুকা ট্রাউজার্স লিমিটেড, তুসুকা ডেনিম লিমিটেড, তুসুকা প্রসেসিং লিমিটেড, তুসুকা ওয়াশিং লিমিটেড এবং তুসুকা প্যাকেজিং লিমিটেড।

কারখানা গেটে সাঁটানো নোটিশে কর্তৃপক্ষ উল্লেখ করেন, তুসুকা জিন্স লিমিটেড, তুসুকা ট্রাউজার্স লিমিটেড, তুসুকা ডেনিম লিমিটেড, তুসুকা প্রসেসিং লিমিটেড, তুসুকা ওয়াশিং লিমিটেড এবং তুসুকা প্যাকেজিং লিমিটেড প্রতিষ্ঠানের সব কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কারখানার ভেতরে সুষ্ঠু কর্ম পরিবেশ না থাকার কারণে ২১ এপ্রিল সোমবার থেকে ২৩ এপ্রিল বুধবার পর্যন্ত ৩ দিন কারখানার সব কার্যক্রম সাধারণ ছুটি হিসেবে বন্ধ থাকবে।

এদিকে গত শনিবার থেকে কোনাবাড়ীতে তুসুকা গ্রুপের শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। তাদের সবগুলো দাবি পূরণ না হলে এই বিক্ষোভ ও কর্মবিরতি লাগাতার চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা। তবে কারখানা কর্তৃপক্ষ বলছে, শ্রমিকদের দাবি মেনে নেওয়ার পরেও আন্দোলন করছে। তারা বহিরাগতদের ইন্ধনে এ আন্দোলন করছে বলে দাবি করেছেন কর্তৃপক্ষ।

তুসুকা গ্রুপের পরিচালক মো. তারেক হাসান বলেন, শ্রমিকদের যে দাবি-দাওয়া ছিল তা পুরোপুরি মেনে নিয়ে আমরা নোটিশ দিয়ে ছিলাম। আমরা কোনো শ্রমিক ছাঁটাই করিনি। শ্রম আইন অনুযায়ী সব কিছুই করা হয়ে থাকে। শ্রমিকদের এই দাবির পেছনে বহিরাগতদের ইন্ধন রয়েছে। এই পরিস্থিতে কারখানার ভেতরে কাজের সুষ্ঠু পরিবেশ না থাকায় ছুটি ঘোষণা করা হয়েছে।

আমার বার্তা/এল/এমই

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি