ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

শরীয়তপুরে জয়ন্তী নদী থেকে দুই শিশুর লাশ উদ্ধার

আমার বার্তা অনলাইন
২৪ এপ্রিল ২০২৫, ১০:৩৭

শরীয়তপুর গোসাইরহাট উপজেলার জয়ন্তী নদী থেকে ইব্রাহিম (৭) ও খুকু মনি (৬) নামের দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল রাত সাড়ে ৭টার দিকে কুচাইপট্টি ইউনিয়নের পাচকাঠি গ্রামে এলাকার জয়ন্তী নদীর খেয়াঘাটের পাশ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

পাঁচকাঠি গ্রামের মো. আলমগীরের ছেলে মো. ইব্রাহিম (৭) এবং একই এলাকার সবুজ বেপারীর মেয়ে খুকু মনি (৬)। খুকুমনি ও ইব্রাহিম সম্পর্কে চাচাতো ভাই-বোন।

পুলিশ জানায়, দুই শিশুর বাবা ঢাকায় চাকরি করেন। বাড়িতে মা মরিচ তুলতে যান। খেলা করার সময় নদীর পাড়ে গিয়ে পা পিছলে দুই শিশু পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আত্মীয় স্বজন ভেবেছিল খুকু মনি ও ইব্রাহিম হারিয়ে গেছে। সন্ধ্যা রাতে নদীতে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

ওসি মাকসুদ আলম বলেন, বুধবার (২৩ এপ্রিল) দুই শিশু নিখোঁজের ৫ ঘণ্টা পর নদীতে লাশ পাওয়া গেছে। পরিবারের কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। শিশু দুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমার বার্তা/জেএইচ

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি