ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

ইউএনও'র বিদায়ে কাঁদলেন এলাকাবাসী

মাল্টিমিডিয়া প্রতিনিধি,আমতলীঃ
৩০ এপ্রিল ২০২৫, ১৮:৫৪
ছবিঃ সংগৃহীত

নিজে কাঁদলেন, অন্যদেরও কাঁদালেন। সহকর্মী ও উপজেলাবাসীর কাছ থেকে অশ্রুসিক্ত বিদায় নিলেন বরগুনার আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম।

বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বিদায়বেলায় দেখা গেলো হৃদয়বিদারক এক দৃশ্য। এই কর্মকর্তা পদোন্নতি পেয়ে চলে যাচ্ছেন - এ খবরে উপজেলা চত্বরে উপস্থিত বেশিরভাগ মানুষের চোখেই ছিল অশ্রুসিক্ত। আবেগ থামাতে না পেরে কেঁদে ফেলেন অনেকেই। তৈরি হয় আবেগঘন এক পরিবেশ।

এ সময় উপজেলা পরিষদে সর্বস্তরের মানুষ জড়ো হয়ে তার গাড়ির গতিরোধ করে যেতে বাঁধা প্রদান করে। পরবর্তীতে ৪ ঘন্টা পারে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি উপজেলা চত্বর ত্যাগ করেন।

জানা যায়, ২০২২ সালের ১১ ডিসেম্বর মুহাম্মদ আশরাফুল আলম আমতলী উপজেলার নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালন করেন ২ বছর ৪ মাস। অল্প দিনের মধ্যেই তার সততা ও দক্ষতায় কঠোর প্রশাসকের সুনাম- সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। উন্মুক্ত হয়ে যায় তার কার্যালয়ের মুল ফটক। সকল শ্রেনীর মানুষের আশ্রয়স্থল হয় তার কার্যালয়ে। তাকে কাজে মানুষের হৃদয়ে স্থান করে নেন ইউএনও। তার এমন কর্মদক্ষতায় পাল্টে যায় আমতলীর দৃশ্যপট।

আমতলী উপজেলার অন্তত অর্ধ লাখ প্রান্তিক জনগোষ্ঠির সেবা দিয়েছেন তিনি। যা আমতলীর ইতিহাসে বিরল। তার এমন অভুতপুর্ব কাজে খুশি আমতলী উপজেলার সর্বস্তরের মানুষ।

উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা জানান, যখনই কোথাও কোনো সংকট দেখেছেন, তখনই ছুটে গেছেন। পাশে দাঁড়িয়েছেন সবার বিপদ-আপদে। উপজেলার সাধারণ মানুষদের আস্থার জায়গায় ছিলেন তিনি।

বৈষম্য আন্দোলনের ছাত্র প্রতিনিধি মো. আব্দুল্লাহ বলেন, ইউএনও স্যার আমতলী উপজেলায় যোগদান করে বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে ঘুষ দুর্নীতি মুক্ত রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে গেছেন। আমার চোখে তিনি একজন সফল ইউএনও।

স্থানীয় সংবাদকর্মী ও প্রভাষক মো. জয়নুল আবেদীন বলেন, এমন মানবিক গুণসম্পন্ন ইউএনওর কথা ভোলা যায় না। তার সততা, কর্মনিষ্ঠায় আমি মুগ্ধ। তার মতো ইউএনও যদি প্রতিটি উপজেলায় থাকত, তাহলে মানুষ অতি সহজে সেবা পেত।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, আমতলী উপজেলায় যে কাজ করেছি, তা সম্ভব হয়েছে এলাকার সাধারণ মানুষ ও সহকর্মীদের সহায়তায়। যে কাজটি করেছি আন্তরিকতা ও বিশ্বস্ততার সঙ্গে করার চেষ্টা করেছি। বদলিতো চাকরিরই অংশ। তবে আমতলী বাসির মন জয় করতে পেরেছি এটাই বড় পাওয়া।

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জে আইন অমান্য করে বাঁধ কেটে দেওয়া নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন।

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইচ্ছাকৃত নম্বর কম-বেশি দিলে শাস্তি, কুমিল্লায় শিক্ষামন্ত্রীর ঘোষণা

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ৪ মরদেহ উদ্ধার

রোববার থেকে ব্যাংক চলবে নতুন সময়সূচিতে, লেনদেন কত ঘণ্টা?

সামনের অর্থনৈতিক মন্দায় রাজনৈতিক ঐক্য ছাড়া সরকার টিকবে না: নাহিদ

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

নতুন কোচ খুঁজবে বাফুফে, আবেদন করতে পারবেন ক্যাবরেরাও

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট