ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

বাউফলে চিকিৎসকের ১১টি পদের ভিতর ১০টি পদই শূন্য

আমার বার্তা অনলাইন:
০৪ মে ২০২৫, ১১:৪৯

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম শুরু হয়। ১৯৮৫ সালে স্বাস্থ্যকমপ্লেক্স ৩১ শয্যায় উন্নীত হয়। ২০১৩ সালের শুরুর দিকে এটিকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। তখন থেকেই চিকিৎসকসংকট চলছে। ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ চিকিৎসকের ১১টি পদ রয়েছে। এখন ১০টি পদই শূন্য।

দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসকসংকট চললেও তীব্র মাত্রা পেয়েছে মাস দেড়েক আগে। ফেব্রুয়ারির শেষ দিকে বদলি হয়ে যান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা ও ডা. এ এস এম সায়েম।

এরপর একযোগে বদলি হয়ে যান ডা. মো. মিরাজুল ইসলাম, ডা. তাসমিম তানজিলা ইসলাম, ডা. মারজান আফরিন, ডা. লামিয়া আহম্মেদ। এরপর পদোন্নতি পেয়ে ডা. আব্দুর রউফ হন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এখন তিনি বর্তমানে হাসপাতালটিতে একমাত্র চিকিৎসক। কোনো উপায় না পেয়ে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থেকে মেডিক্যাল অফিসার এনে সামাল দেওয়া হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের আউটডোরে রোগীদের উপচে পড়া ভিড়। মেডিক্যাল অফিসার শাম্মি আক্তার সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রায় ৬০ জন রোগী দেখেছেন। তখনো তার সামনে অপেক্ষমাণ ছিলেন অন্তত ৩০ জন রোগী। তিনি বলেন, তার নিজের শারীরিক অসুস্থতা নিয়ে মানবিক কারণে সকাল থেকেই চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।

আউটডোরে অপেক্ষায় থাকা ফাতিমা বেগম ঝর্ণা ক্ষোভের সুরে বলেন, 'দেড় ঘণ্টারও বেশি সময় ধরে আমার দেড় মাসের শিশুটিকে নিয়ে অপেক্ষা করছি। গরমে হাঁসফাঁস অবস্থা। তিন দিন ধরে বাচ্চাটা পেটের পীড়ায় ভুগছে, স্থানীয় গ্রাম্য চিকিৎসক দিয়ে চিকিৎসা করে সুস্থ না হওয়ায় বাধ্য হয়ে হাসপাতালে এসেছি চিকিৎসা নিতে। এখানে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে নিজেও অসুস্থ হয়ে পড়ছি।'

চন্দ্রদ্বীপ থেকে এসেছেন হাসিনুর বেগম। তিনি জানান, পাঁচ দিন ধরে তিনি জ্বরে ভুগছেন। হাসপাতালে এসে তিনি অপেক্ষা করতে করতে আরো অসুস্থ হয়ে পড়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রউফ বলেন, 'চিকিৎসকসংকটের কারণে হাসপাতালের অবস্থা ভয়াবহ। আমি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে মেডিক্যাল অফিসার এনে কোনো রকমে সামাল দিচ্ছি। চিকিৎসক সংকটের বিষয়টি আমি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি।'

আমার বার্তা/এল/এমই

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জে আইন অমান্য করে বাঁধ কেটে দেওয়া নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন।

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

নতুন কোচ খুঁজবে বাফুফে, আবেদন করতে পারবেন ক্যাবরেরাও

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স