ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় প্রায় ১৫ একর জমির ধান পুড়ে নষ্ট

আমার বার্তা অনলাইন:
০৪ মে ২০২৫, ১৬:৫০

টাঙ্গাইলের মির্জাপুরে অনুমোদনহীন চারটি ইটভাটার বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ায় প্রায় ১৫ একর জমির ধান পুড়ে নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ওই এলাকার কৃষকরা।

ভুক্তভোগীরা জানান, উপজেলার বহুরিয়া ও গোড়াই ইউনিয়নে তিন ফসলি জমিতে আরবিসি, বাটা, এমএসবি, এইচইউবি, বিএন্ডবি, রান ও সানসহ ৭টি ইটভাটা নির্মাণ হয়।

এসব ইটভাটার অনুমোদন না থাকায় পরিবেশ অধিদপ্তর চারবার জরিমানা, সম্পূর্ণ চিমনি গুড়িয়ে দেওয়াসহ ইটভাটাগুলো বন্ধের নির্দেশনা দেয়। সবশেষ পরিবেশ অধিদপ্তর ৬ ভাটার বিরুদ্ধে মামলা করে। কিন্তু ইটভাটার মালিকরা অস্থায়ী চিমনি তৈরি করে ইট প্রস্তুত অব্যাহত রাখেন।

বহুরিয়া ও পাথালিয়াপাড়া এলাকার শিরিন সুলতানা, জুয়েল মিয়া, রাজিয়া, খোরশেদ সিকদার ও তাসলিমা বেগম বলেন, এমএসবি, আরবিসি ও বাটা, এইচইউবি নামক ইটভাটার আগুন নেভানোর সময় নির্গত বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়া বাইরে ছড়িয়ে ১৫ একর জমির ধান পুড়ে যায়।

কয়েকদিন পর এই ধান কৃষকদের ঘরে উঠানোর কথা। চারটি ইটভাটা নির্মাণের ফলে ওই এলাকার কৃষি জমি এখন নেই। ধানের ক্ষতিপূরণ হিসেবে ইটভাটার মালিক অনেককে ক্ষতিপূরণের টাকা দিয়েছেন কিন্তু তা ক্ষতির তুলনায় একেবারেই কম।

তারা আরও বলেন, ইটভাটার বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ায় এলাকার ৫টি প্রজেক্টের সাইফুল, বদু, আনন্দ রাজবংশী, বাছেদ, শরিফসহ প্রায় শতাধিক কৃষকের ধান নষ্ট হয়ে গেছে।

এমএসবি ইটভাটার মালিক ফরিদ বলেন, আমি প্রজেক্টের লোকদের মাধ্যমে এ পর্যন্ত ১২ একর জমির ক্ষতিপূরণ দিয়েছি। এরমধ্যে ৫৩৯ শতাংশ জমির জন্য ক্ষতিপূরণ হিসাবে শতাংশ প্রতি ৫০০ টাকা ও কিছু লোকদের সর্বনিম্ন ২০০ টাকা করে দিয়েছি।

বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নেবে।

উপজেলা কৃষি অফিসার মাহমুদা খাতুন বলেন, কৃষি বিভাগের প্রত্যয়নপত্র ছাড়াই ইটভাটাগুলো পরিচালিত হচ্ছে। উপ-সহকারী কৃষি অফিসারের মাধ্যমে বিষাক্ত গ্যাসে ধান পুড়ে যাওয়ার বিষয়টি জেনেছি। উপজেলা পরিষদের মিটিংয়ে ইউএনওকে জানানো হয়েছে। ভবিষ্যতে ওই জমিতে কৃষি আবাদের সম্ভাবনা কম। কৃষকরা লিখিত অভিযোগ দিলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

আমার বার্তা/এল/এমই

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি