ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

আমতলী উপজেলায় বজ্রপাতে ১৬ দিনে মাথায় ৩ জনের মৃত্যু

পিএম সাজ্জাদ শরীফ,মাল্টিমিডিয়া সংবাদদাতা :
০৯ মে ২০২৫, ১৮:৩৩
ছবি : সংগৃহীত

বরগুনার আমতলীতে গত ২৭ এপ্রিলের থেকে ৮ মে পর্যন্ত ১৬ দিনে আমতলী উপজেলায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। বেশিরভাগ মৃত্যু ঘটেছে মাঠে কাজ করার সময়। হঠাৎ করে বজ্রপাত বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মাত্র কয়েক দিনের ব্যবধানে একের পর এক বজ্রপাতে প্রাণহানির ঘটনায় কৃষকদের মাঝে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে। আকাশে মেঘ দেখলেই আতঙ্কিত হয়ে উঠছেন তারা।

জানা যায়, সর্বশেষ গত ৮ মার্চ বৃহস্পতিবার উপজেলা গুলিশাখালী ইউনিয়নের ষোলহাওলা গ্রামের নিজাম মুসুল্লির ছেলে জসিম মুসুল্লি (৩৮) ও তার ছেলে রিয়াদ মুসুল্লি সন্ধ্যায় মাঠ থেকে বাদামের আটি নিয়ে বাড়ী ফেরার পথে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। ওই বজ্রপাতে কৃষক জসিম মুসুল্লি জ্বলসে যায়। ছেলের ডাক চিৎকারে স্বজনরা মাঠে গিয়ে তার জ্বলসানো মরদেহ দেখতে পায়। পরে স্বজনরা তার মরদেহ বাড়ীতে নিয়ে আসে। এ ঘটনায় স্বজনের মধ্যে শোকের মাতম বইছে।

এর আগে গত ২৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম চুনাখালী গ্রামের মোসলেম গাজীর মেয়ে পোলেনুর বেগম গত সোমবার বাবার বাড়ীতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার দুপুরে মা গোল ভানু মাঠে ডাল তুলতেছিল। ওই ডালের আটি নিয়ে বাড়ী ফেরার পথে ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয়। ওই বজ্রপাতে দুই সন্তানের জননী পোলেনুর এর শরীর জ্বলসে ঘটনাস্থলেই নিহত হয়। এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এছাড়াও গত ২৭ এপ্রিল রবিবার বেলা ১০ টার দিকে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের আলগী গ্রামের বশির হাওলাদারের ছেলে রিপন হাওলাদার মাঠে গরু চরাতে যায়। ওই সময় ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয়। ওই বজ্রপাতে যুবক রিপনের শরীর জ্বলসে ঘটনাস্থলেই নিহত হয়।

আমতলী উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ তারেক হাসান জানান, মার্চ-এপ্রিল-মে এই তিন মাসে বজ্রপাত বেশী হয়। বজ্রপাতের সময়টাতে যতটা সম্ভব সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে বৈশাখ মাসে উপজেলার বেশিরভাগ কৃষকরা রবি শস্য ও বোরো ধান তোলায় ব্যস্ত থাকেন। সেজন্য এই সময়টাতে বজ্রপাতে মৃত্যুটা বেশী হয়। তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্থ পরিবার আবেদন করলে তাদের আর্থিকভাবে সহায়তা করা হবে।

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জে আইন অমান্য করে বাঁধ কেটে দেওয়া নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন।

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইচ্ছাকৃত নম্বর কম-বেশি দিলে শাস্তি, কুমিল্লায় শিক্ষামন্ত্রীর ঘোষণা

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ৪ মরদেহ উদ্ধার

রোববার থেকে ব্যাংক চলবে নতুন সময়সূচিতে, লেনদেন কত ঘণ্টা?

সামনের অর্থনৈতিক মন্দায় রাজনৈতিক ঐক্য ছাড়া সরকার টিকবে না: নাহিদ

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

নতুন কোচ খুঁজবে বাফুফে, আবেদন করতে পারবেন ক্যাবরেরাও

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট