ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

পিরোজপুরের হত্যা মামলার কুখ্যাত সন্ত্রাসী নাছির কারাগারে

পিরোজপুর প্রতিনিধি:
১২ মে ২০২৫, ১৬:২৪
আপডেট  : ১২ মে ২০২৫, ১৬:২৫

পিরোজপুর জেলার সদর থানায় দায়ের করা বিস্ফোরক, চাঁদাবাজি, হত্যাচেষ্টা, চুরি, অবৈধ সমাবেশ ও ভাঙচুর মামলার অন্যতম আসামি এবং যুবলীগ নেতা নাছির উদ্দিন হাওলাদারকে রাজধানীর যাত্রাবাড়ী থানার ভাঙা প্রেস এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১১ মে) বিকেল ৪টা ৩০ মিনিটে যাত্রাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর ইফাদ বাবুর নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পিরোজপুর সদর থানার একটি মামলার রিকুইজিশনের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, "বিস্ফোরক ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা নাছির উদ্দিনকে সোমবার আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।"

জানা গেছে, গত ৭ এপ্রিল পিরোজপুর জেলা কৃষক লীগের সভাপতি মো. চান মিয়া মাঝিসহ ১০ জনের বিরুদ্ধে জেলা বিএনপির সাবেক সদস্য ও সাংবাদিক মো. জহিরুল ইসলাম কলিম একটি মামলা দায়ের করেন। মামলায় হত্যার পরিকল্পনা, লুটপাট, গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণের অভিযোগ আনা হয়।

এজাহারে বলা হয়, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ধানের শীষ প্রতীকের প্রার্থী শামীম বিন সাঈদীর পক্ষে প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হন বিএনপি নেতা কলিম। পরদিন কলিমের বাড়িতে অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে এবং পরিবারের সদস্যদের হুমকি দেয়।

এ ঘটনায় পিরোজপুর সদর থানায় দায়ের হওয়া মামলায় মো. নাছির উদ্দিন হাওলাদার ছাড়াও চান মিয়া মাঝি, মুরাদ হোসেন মাঝি, হারুনার রশিদ বাদশা, মো. মাসুদ মাঝি, রশিদ শাহরিয়ার মাঝি, লোকমান হোসেন হাওলাদার, মহিউদ্দিন হাওলাদার ঝন্টু, সামশুদ্দিন কালু ও মো. সাখাওয়াত হোসেন মল্লিকসহ ২৫-৩০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়।

নাছিরের গ্রেপ্তারের খবরে পিরোজপুরে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের মাধ্যমে এ ঘটনায় সন্তোষ প্রকাশ করে।

আমার বার্তা/এমই

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জে আইন অমান্য করে বাঁধ কেটে দেওয়া নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন।

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

নতুন কোচ খুঁজবে বাফুফে, আবেদন করতে পারবেন ক্যাবরেরাও

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স