ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধে কৃষকের হাতের কব্জি বিচ্ছিন্ন

গাজীপুর প্রতিনিধি :
১৩ মে ২০২৫, ২৩:০৫
ছবি : প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধে এক কৃষকের হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কৃষক হযরত আলীর (৬৫) বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষরা।

মঙ্গলবার (১৩ মে) সকাল ৯টায় উপজেলার বরমী ইউনিয়নের তাঁতীসূতা গ্রামের শেখবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহত হলেন, তাঁতীসূতা গ্রামের মৃত হাবিজ উদ্দিনের ছেলে হযরত আলী (৬৫)।

হযরত আলীর ভাতিজা শাকিল আহমেদ সবুজ বলেন, দীর্ঘদিন যাবত বন বিভাগের জমি তার জেঠা ভোগ দখল করে চাষাবাদ করে আসছে। ওই জমি নিয়ে বন বিভাগের সাথে তাদের আদালতে মামলা চলমান রয়েছে। প্রতিপক্ষ অমূল্য চন্দ্র বিশ্বাস গং ওই জমি তাদের বলে দাবী করে আসছে। আজ সকালে অমূল্য চন্দ্র বিশ্বাস এবং তার ভাই অমৃত চন্দ্র বিশ্বাস বিরোধপূর্ণ জমিতে চাষ করতে যায়। এসময় হযরত আলী তাদেরকে জমি চাষ করতে বাধা দেয়। তর্কবিতর্কের তাদের একজন এক পর্যায়ে দা দিয়ে হযরত আলীর বাম হাতের কব্জি কোপ দিয়ে বিচ্ছিন্ন করে ফেলে।

অমূল্য চন্দ্র বিশ্বাসের বড় ভাই প্রফুল্ল চন্দ্র বিশ্বাস বলেন, আমার ছোট ভাই অমূল্য চন্দ্র বিশ্বাস জমিতে চাষ করতে যায়। এসময় কৃষক হযরত আলী ও তার স্বজনেরা আমার ভাইকে মারধর করে। তার চিৎকার শুনে ছোট ভাই অমৃত চন্দ্র বিশ্বাস ও ভাতিজি সঙ্গীতা বিশ্বাসঘটনাস্থলে যায়। এক পর্যায়ে কৃষক হযরত আলী তাদেরকে এলোপাতাড়ী মারধর করে মাথা ফাটিয়ে দেয়।

তিনি আরো বলেন, আমার ভাইকে ফাঁসানোর জন্য হযরত আলী লোকজন তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে আমাদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে।

শ্রীপুর রেঞ্জের শ্রীপুর সদর বিট কর্মকর্তা আলাল উদ্দীন জানান, তাঁতিসূতার ওই জায়গা বন বিভাগের। অনেক আগে থেকেই ওই জমি নিয়ে আদালতে মামলা চলছে। বন বিভাগ গত বছর কিছু আকাশি চারা রোপণ করেছে। চলতি বছরেও চারা রোপন করবো। এটা বন বিভাগের জায়গা। এই জায়গায় নিয়ে মারামারির কিছু নেই।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধে কৃষকের হাতের কব্জি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। থানা থেকে ইনস্পেকটর তদন্তসহ আমাদের একটি টিম সেখানে কাজ করেছে।

শ্রীপুর থানার ইন্সপেক্টর নয়ন কর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আমিসহ সার্কেল এএসপিও ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোনো পক্ষই এ বিষয়ে অভিযোগ দেয়নি।

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি