ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

কিশোরগঞ্জের বাজিতপুরে সাংবাদিকের উপর হামলা

বাজিতপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
২০ মে ২০২৫, ১৬:৫৩

কিশোরগঞ্জের বাজিতপুরে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্য ও দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার বাজিতপুর প্রতিনিধি ইফরানুল হক সেতুর উপর প্রতিবেশি মাদকাসক্ত যুবকের হামলার ঘটনা ঘটেছে, হামলাকারী যুবক বাজিতপুর পৌর এলাকার রাবারকান্দি গ্রামের পিন্টু মিয়ার ছেলে রাকিব মিয়া (২৫)।

কিন্তু সাংবাদিক সেতু জীবন রক্ষার্থে বামহাত দিয়ে প্রতিরোধ করতে চাইলে তার বামহাতের কব্জির উপরের অংশ কেঁটে রক্তাক্ত জখম হয়। সেতু চিৎকার শুরু করলে পরে রাকিব মিয়া পুনরায় ছুরি দিয়ে তার পিঠে আঘাত করে। দ্বিতীয় দফা ছুরিআঘাতে তার পরিহিত গেঞ্জি ছিঁড়ে যায় এবং শরীরের কয়েক জায়গা কেটে প্রচুর রক্তক্ষরণ হয়। তার চিৎকারে আশেপাশে লোকজন জড়ো হলে, তাদের উপস্থিতিতেই রাকিব মিয়া সাংবাদিক সেতুকে ভবিষ্যতে দেখে নেয়ার হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় সাংবাদিক সেতু বাজিতপুর সরকারী হাসপাতালে চিকিৎসা নেন।

এ ব্যাপারে সাংবাদিক সেতু বলেন, রাকিব মিয়া খুব খারাপ লোক, তার কার্যকলাপে ও হুমকিতে বুঝা যাচ্ছে, সে ভবিষ্যতে যেকোনো সময় আমাকে অথবা আমার পরিবারের অন্য কাউকে আক্রমণ করতে পারে। আমার উপর ন্যাক্কারজনক এ হামলার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

এ ব্যাপারে সাংবাদিক ইফরানুল হক সেতু নিজে বাদী হয়ে বাজিতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন,থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল সোয়া ১০টার দিকে সাংবাদিক সেতু পূর্বের দেনা-পাওনা পরিশোধের বিষয়ে কথা বলতে এবং তার দেওয়া চেকের পাতা ফেরত চাইতে প্রতিবেশি রাকিবদের বাড়িতে যান। এক পর্যায়ে রাকিবের পিতা-মাতার সাথে সেতুর তর্ক বিতর্ক হয়। এরই জের হিসেবে রাকিব মিয়া হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে সাংবাদিক সেতুর পেটে আঘাত করে।

এ বিষয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেন বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

এদিকে সাংবাদিক সেতুর উপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাজিতপুর উপজেলার রিপোর্টার্স ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। হামলাকারীকে দ্রুত গ্রেফতারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

আমার বার্তা/জাহাঙ্গীর আলম/এল/এমই

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি