ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

গর্তে ভরা সড়ক ;বর্ষায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা

জাহিদ শিকদার,পটুয়াখালী প্রতিনিধি(মাল্টিমিডিয়া):
২১ মে ২০২৫, ২০:৫২
ছবি : প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলার অভ্যন্তরীণ ৫২৬ কিলোমিটার সড়কের বেহাল দশা জনজীবনে চরম দুর্ভোগ ডেকে এনেছে। রাস্তার বিভিন্ন স্থানে খোঁয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। এতে যানবাহন চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি সাধারণ মানুষকেও পোহাতে হচ্ছে সীমাহীন ভোগান্তি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়নে তাদের অধীন মোট সড়কের পরিমাণ প্রায় ২৩ হাজার ৯৫ কিলোমিটার। এর মধ্যে চলাচলের অযোগ্য অবস্থায় রয়েছে ৫২৬ কিলোমিটার সড়ক।

উপজেলার বিভিন্ন এলাকার সড়কগুলোর মধ্যে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে: নাজিরপুর ইউনিয়নের বাংলাবাজার থেকে নাজিরপুর স্কুল, ছয়হিস্যা তাঁতেরকাঠী থেকে রামনগর ব্রীজ (নুরাইনপুর বাজার সংলগ্ন) , নাজিরপুর বাবুল মোল্লা বাড়ী থেকে রামনগর ব্রীজ (নুরাইনপুর বাজার সংলগ্ন), বড় ডালিমা ব্রিজ থেকে ধান্দী বাজার সহ ছয়হিস্যা চৌমুহনী বাজার থেকে রামনগর চৌরাস্তা।

দাসপাড়া ইউনিয়নের ছোট চৌমুহনী-নওমালা ব্রিজ সড়ক

লেঙরা মুন্সির পুল থেকে কাদের সর্দার বাড়ি

সাবেক চেয়ারম্যান নুরু মিয়ার বাড়ি থেকে রশিদের বাড়ি

কাঠের পুল থেকে হুজুরের বাড়ি

বড় চৌমুহনী থেকে ইলিশার খাল

কালাইয়া ইউনিয়নের শিমুলবাগ থেকে কলেজ সড়ক পর্যন্ত

কনকদিয়া-বীরপাশা, কালিশুরী-ধুলিয়া, কালিশুরী-কেশবপুর

* বগা- সাবপুরা, হোগলা-কলতা

•কাছিপাড়া-মান্দারবন, কারখানা

লঞ্চঘাট-পাড়ের বাজার- দরিয়াবাদ

চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিভিন্ন সড়ক

এইসব সড়কে বিভিন্ন স্থানে পাথর, খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় গর্ত। কোথাও কোথাও পানিতে তলিয়ে রয়েছে রাস্তা। যানবাহন চলছে ঝুঁকি নিয়ে, ঘটছে দুর্ঘটনা, এমনকি প্রাণহানিও ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।

এলাকার বাসিন্দা, শিক্ষক-শিক্ষার্থী, চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানান, এই বেহাল সড়ক তাদের শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও জীবনযাত্রাকে চরমভাবে ব্যাহত করছে।

গাড়িচালক মোঃ হাসান বলেন রাস্তায় চলতে গিয়ে তাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আয় কমে গেছে। বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে জানা যায়, রাস্তার দুরবস্থার কারণে নিয়মিত স্কুল-কলেজে যাওয়া কষ্টকর হয়ে পড়েছে।

ছয়হিস্যা গ্রামের বাসিন্দা অটোচালক কামাল শিকদার জানান, রাস্তায় গর্ত থাকার কারনে নিয়মিত অটো নিয়ে পরে যাই, গাড়ীরও বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়।

সরকারের কাছে সড়ক সংস্কারের দাবিও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে এলজিইডি বাউফল উপজেলা কার্যালয়ের প্রকৌশলী শ্যামল কুমার গাইন জানান, “বেহাল সড়কগুলোর তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত সংস্কারকাজ শুরু হবে।

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জে আইন অমান্য করে বাঁধ কেটে দেওয়া নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন।

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

নতুন কোচ খুঁজবে বাফুফে, আবেদন করতে পারবেন ক্যাবরেরাও

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স