ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

দুম্বার খামার প্রস্তুত হচ্ছে কোরবানির জন্য

আমার বার্তা অনলাইন:
২২ মে ২০২৫, ১৫:২৩

নীলফামারীর সৈয়দপুরে গড়ে উঠেছে দুম্বার খামার। মরু অঞ্চলের এই পশু স্থানীয় আবহাওয়ায় দিব্যি মানিয়ে নিয়েছে। খামারের মালিক রবিউল ইসলাম কাজলের হাত ধরেই সৈয়দপুরের একটি প্রত্যন্ত গ্রামে শুরু হয় এই নতুন ধারার পশুপালন। মাত্র দুটি দুম্বা নিয়ে কাজল শুরু করে। এখন তার খামারে রয়েছে ২৭টি দুম্বা। কোরবানির ঈদ সামনে রেখে এগুলোকে প্রস্তুত করছেন তিনি।

সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কাথারিপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, ঘাস খাচ্ছে দুম্বাগুলো। খামারে রয়েছে কাঁচা ঘাস, ভুসি, খৈলসহ নানা ধরনের খাবার। পশুগুলোর দেখভালের জন্য রয়েছে দুজন কর্মচারী।

খামারের মালিক রবিউল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমার বড় ভাই রেজাউল ইসলাম নয়নের পরামর্শে তুরস্ক থেকে প্রথমে ২টি পরে আরও ৬টি দুম্বা এনেছিলাম। সব মিলে দাম পড়েছিল ১২ লাখ টাকা। কিছুদিনের মধ্যেই সেগুলো বাচ্চা দেওয়া শুরু করে। এখন খামারে ২৭টি দুম্বা আছে। দুম্বাগুলোর বয়স দুই বছর। প্রতিটির ওজন ৫০ থেকে ১০০ কেজির মধ্যে। বাজারমূল্য ধরা হচ্ছে দেড় লাখ থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত। দুম্বার রোগ প্রতিরোধক্ষমতা ভালো। মরুর প্রাণী হলেও বাংলাদেশে খাপ খাইয়ে নিয়েছে। এদের পালন তুলনামূলকভাবে সহজ। এখন তো লাভই হচ্ছে।

তার খামারে দুম্বার পাশাপাশি দেশি ও উন্নত জাতের ছাগলও রয়েছে। শখ থেকে শুরু হলেও এখন তা বাণিজ্যিক রূপ নিয়েছে। খামারটি ঘুরে দেখতে প্রতিদিনই আশপাশের এলাকা থেকে মানুষজন আসছেন। স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, এলাকায় এর আগে কেউ দুম্বা পালন করেনি। নতুন কিছু দেখার আগ্রহে আমরা প্রায়ই খামারে যাই। ওখানকার পশুগুলো দারুণ সুস্থ-সবল।

খামারে দুম্বা দেখতে আসা ইব্রাহীম সুজন ঢাকা পোস্টকে বলেন, আমাদের দেশে এই ধরনের দুম্বার খামার দেখা যায় না। কিন্তু রবিউল ভাই শখের বসে দুম্বা পালন শুরু করলেও বর্তমানে তার খামারে প্রায় ২৭টি দুম্বা রয়েছে। আমাদের এলাকায় বা আমাদের দেশে সাধারণত এসব ভিনদেশি পশু পালনের জন্য খরচ বেশি হাওয়ায়, কেউ এসব পশু পালন করতে চায় না। কিন্তু, চেষ্টা করলে যে সফল হওয়া যায়, রবিউল ভাই তা প্রমাণ করেছেন।

রবিউলের খামারে কাজ করেন রমজান আলী। তিনি ঢাকা পোস্টকে বলেন, আমি এই খামারে প্রতিদিন কাজ করি। এছাড়া ঘাস কেটে দেই এবং ঘাসের সঙ্গে আরও অন্যান্য খাবার মিশিয়ে দিনে ৩-৪ বার খাবার দেই। আরব দেশের এসব প্রাণী লালনপালন করে ভালোই লাগছে।

রবিউল ইসলামের ইচ্ছে, ভবিষ্যতে আরও বড় পরিসরে খামারটি পরিচালনা করবেন। তিনি বলেন, সরকার যদি সহায়তা করে, তাহলে আরও অনেকে এই খাতে আসবে। কর্মসংস্থান বাড়বে। কোরবানির জন্য আগ্রহীরা চাইলে সরাসরি খামারের সঙ্গে যোগাযোগ করে দুম্বা কিনতে পারবেন বলে জানিয়েছেন তিনি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিরাজুল হক ঢাকা পোস্টকে বলেন, বেশ কয়েক বছর ধরে রবিউল ইসলাম কাজল তার নিজ বাড়িতে উন্নত জাতের ছাগলের পাশাপাশি দুম্বার খামার গড়ে তুলেছেন। আরব দেশের এ প্রাণীটিকে আমাদের এই অঞ্চলে সবসময় দেখা যায় না। আমি নিজে তার খামারটি পরির্দশন করেছি। উনি যেমন আশাবাদী আমরাও তেমন আশাবাদী। এই মরুর প্রাণী আমাদের দেশে লাল-পালন করা সম্ভব। এই দুম্বা লাল-পালনে যাবতীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। খামারটি দেখে আমার মনে হয়েছে এই দুম্বাগুলো শরীর স্বাস্থ্য অনেক ভালো। সৌদির দুম্বার থেকেও এই দুম্বাগুলোর স্বাস্থ্য অনেক ভালো। আমার মনে হয় আরও যদি উদ্যোক্তা এগিয়ে এলে তারাও এই খামার করে লাভবান হবে।

আমার বার্তা/এল/এমই

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী হামলার শিকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ