ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

নিকলীতে সাংবাদিকদের হেনস্তা করলেন বিএনপি নেতা রফিকুল

নিকলী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
২৪ মে ২০২৫, ২০:১৩
ছবি : প্রতিনিধি

নিকলী বেতিয়ারচর দাখিল মাদরাসার সুপার আবদুল কাইয়ুম হোসাইনির বিরুদ্ধে লিখিত নানা অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ও অনলাইন একাধিক পত্রিকায় পৃথক পৃথক সংবাদ প্রকাশের জের ধরে মাদরাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিবাদ ও মানববন্ধনে স্থানীয় ব্যক্তিদের জোড়পূর্বক দাড়ানোর জন্য চাপ প্রয়োগ করলে দুপক্ষের মাঝে হট্টগোল সৃষ্টির তথ্য সংগ্রহ ও ছবি তুলতে সংবাদকর্মীদের হেনস্থা ও মোবাইল কেড়ে নেয় বিএনপি নেতা রফিকুল।

মঙ্গলবার(২০মে) সকাল সাড়ে দশটায় মাদরাসা খোলার দিন ক্লাশ বর্জন করে শিক্ষার্থী,শিক্ষক ও বহিরাগত লোক দিয়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বলে অভিযোগ উঠেছে। এদিকে স্থানীয় ব্যক্তিদের জোরকরে মানববন্ধনে দাড় করাতে চেষ্টা করলে সুপারের বাহিনীর সাথে হট্টগোল সৃষ্টি হয়। এ সময় সুপারের বাহিনীর বিএনপি নেতা রফিকুল ইসলাম স্থানীয় কিছু ব্যক্তিদের মারধরের হুমকী দেয়। এতে উপস্থিত সংবাদকর্মীরা তথ্য সংগ্রহ করতে গেলে সুপারের বাহিনী কথিত নেতা রফিকুল তার সাঙ্গপাঙ্গ নিয়ে ক্ষিপ্ত হয়ে জাতীয় দৈনিক আমার বার্তার মাল্টিমিডিয়া নিকলী প্রতিনিধির উপর চড়াও হয়ে মোবাইল কেড়ে নেয়। এক পর্যায়ে ওই সংবাদকর্মীর উপর হামলা করতে চেষ্টা করেন। তবে অন্যসহকর্মীরা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে দেন। কিছুক্ষন পর অন্য কয়েকজন সংবাকর্মীর উপরও রফিকুল চড়াও হোন। এ সময় স্থানীয় ও উপস্থিত লোকজনদের মধ্যে উক্তেজনা সৃষ্টি হয়। সংবাদ পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন ঘটনাস্থলে গেলে পরিস্থিতি বেগতিক দেখে তিনিও ঘটনাস্থল ত্যাগ করেন। একদিকে ক্লাশ বর্জন করে শিক্ষক শিক্ষার্থীসহ মানববন্ধনে অংশগ্রহণ অপরদিকে সাংবাদিক হেনস্তা,এলাকার লোকজনকে জোর করে মানববন্ধন যোগ দিতে বাধ্য করা নিয়ে উপজেলাজুড়ে সুপারের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে।

এ বিষয়ে স্থানীয় কাঞ্চন সহ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি বলেন,আমাদর বাড়ির সামনে বহিরাগত লোকজন সহ ক্লাশ চলাকালিন ছাত্র শিক্ষকরা লাইন ধরে দাড়াচ্ছে দেখতে পেয়ে সেখানে গেলে আমাকেও জোর করে মানববন্ধনে দাড়াতে বাধ্য করে সুপারের ঘনিষ্ঠজন কথিত বিএনপি নেতা রফিকুল ইসলাম। আমি না দাড়ালে তখন ক্ষিপ্ত হয়ে তার লোকজন আমাকে হেনস্তা করে। এসময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদের উপরও চড়াও হয়ে মোবাইল কেড়ে নেয় রফিকুল।

মাদরাসার সুপার অনিয়ম দূর্নীতি করছে বলে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী একজন। তদন্ত করে যেটা পায় সেটা অফিসাররা রিপোর্ট দেবে। কিন্তু তার আগে সুপার এরকম লোকজন নিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করবে এটা উচিৎ নয়।

এ বিষয়ে হেনস্তার স্বীকার দৈনিক আমার বার্তার মাল্টিমিডিয়া নিকলী উপজেলা প্রতিনিধি আলমগীর বলেন,কিছুদিন আগে মাদরাসা সুপারের অনিয়ম দূর্নীতির একটি লিখিত অভিযোগ এর সূত্র ধরে উভয় পক্ষের বক্তব্য নিয়ে বিভিন্ন পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ হয়। কিন্তু সুপার নিজের প্রভাব বিস্তার করা নিয়ে দুই পক্ষের মধ্যে হট্টগোল লাগলে ছবি তুলতে গেলে মাদ্রাসা সুপার বাহিনীর গুন্ডাপান্ডা আমাকে হেনস্তা করে মোবাইল কেড়ে নেয় ও অন্য কয়েকজন সংবাদকর্মীদের উপরও চড়াও হোন। সুষ্ঠু নিরপেক্ষভাবে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করছি।

এ বিষয়ে গুরুই বেয়াতিরচর দাখিল মাদরাসার সুপার আবদুল কাইয়ুম হোসাইনীর কাছে জানতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফের কাছে জানতে চাইলে বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন,মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে ক্লাস সময়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছে।সুপারকে মুঠোফোনে নিষেধ করি। পরে সরাসরি মাদরাসায় গেলে ছাত্রছাত্রীদের ক্লাশে দেখতে পায়নি। এ ঘটনায় আমি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

এদিকে উপজেলা বিএনপির সভাপতি বদরুল মোমেন মিঠু কে মুঠোফোনে মতামত নেওয়া সম্ভব না হওয়ায় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম এ প্রতিনিধিকে মুঠোফোনে জানান বিষয়টি সম্পর্কে তিনি অবগত না তবে বিষয়টি প্রমানিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি