ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

নরসিংদীতে অভিযানে গিয়ে হামলায় ডিবির ছয় সদস্য আহত

আমার বার্তা অনলাইন:
২৬ মে ২০২৫, ১২:৩০

নরসিংদীর বেলাব উপজেলায় অভিযান চালাতে গিয়ে হামলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ছয় সদস্য আহত হয়েছেন। এ ছাড়া অভিযানে ব্যবহৃত একটি হাইয়েস গাড়ি ভাঙচুর করা হয়েছে।

শনিবার (২৪ মে) সন্ধ্যার দিকে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চর কাশিমনগর উচ্চবিদ্যালয় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলো- এসআই মোহাম্মদ আবদুস সালাম, শেখ মো. জসিম উদ্দিন, এএসআই রাজিব হাসান, পুলিশ সদস্য শামসুল ইসলাম, মাজেদুল ইসলাম ও মো. হাসমত আলী।

তাদেরকে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ডিবি পুলিশের পক্ষ থেকে বেলাব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আসামিরা হলেন, পারভেজ (২৬), মোহাম্মদ সালমান (৩২), মোঃ মজিবুর (৪০), আব্দুল জলিল (৪৫), মো. মোবারক হোসেন (৪২), মো. শাহজাহান (৪০), সেন্টু মিয়া (৪২), মো. ইকতিয়ার হোসেন(৩৮), হাবিবুর (৩৮) ও ইব্রাহিম খলিল (৪৩) সহ অজ্ঞাত আরো ৪০-৫০ জন।

হামলায় আহত এসআই আবদুস সালাম বলেন, ‘আমরা ওই এলাকায় অভিযানে গিয়েছিলাম। সেখানকার একটি মসজিদে মাগরিবের নামাজ পড়ি আমরা। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ামাত্রই পারভেজ নামের একজন এসে জানতে চান, “আমরা কারা, এখানে কেন এসেছি?” পরিচয় দেওয়ামাত্রই “ডিবি পুলিশ এখানে কেন?” বলেই চিৎকার করে লোক জড়ো করে আসামিরা হামলা চালায়। মসজিদ থেকে বের হওয়া মুসল্লি ও থানা পুলিশের সহায়তায় আমরা আহত ছয়জন ঘটনাস্থল থেকে উদ্ধার পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিই।’

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুজন চন্দ্র সরকার বলেন, ডিবি পুলিশের একটি দল নিয়মিত অভিযানে গেলে তাদের উপর হামলার ঘটনা ঘটে। হামলায় ৬ পুলিশসদস্য সহ গাড়ি চালক আহত হয়েছেন। অভিযানে ব্যবহৃত হাইয়েস গাড়িটি ভাংচুর করা হয়েছে। পরে খবর পেয়ে বেলাবো থানা পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান। তারা সকলেই আশংকামুক্ত। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

আমার বার্তা/এল/এমই

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি