ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

হাটের আধিপত্যকে কেন্দ্র করে হামলায় আহত একজনের মৃত্যু

আমার বার্তা অনলাইন:
২৮ মে ২০২৫, ১৬:৩০

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর সবজি হাটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত একজন মারা গেছেন।

গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কদম আলী মণ্ডল (৩০) নামের ওই যুবকের মৃত্যু হয়।

কদম আলী কালুখালী উপজেলার মাছবাড়ি ইউনিয়নের চর কুলটিয়া গ্রামের লোকমান মণ্ডলের ছেলে। আজ বুধবার সকালে তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।

এ ঘটনায় নিহত কদম আলীর বড় ভাই আফজাল হোসেন বাদী হয়ে গতকাল রাতে কালুখালী থানায় মামলা করেন। এতে বেদবাড়িয়া গ্রামের শিমুল মোল্লাসহ ২৮ জনকে এজাহারভুক্ত এবং ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলা করার পর আজ ভোর পর্যন্ত অভিযান চালিয়ে বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার নবাবপুর ইউনিয়নের সদাশিবপুর গ্রামের নান্নু শেখের ছেলে লিমন শেখ (১৮), ঘোড়ামারা গ্রামের আবদুর রাজ্জাক ফকিরের ছেলে সোহাগ ফকির (২০), মিয়াপাড়া গ্রামের মোতালেব শেখের ছেলে রাজীব শেখ (২৫) ও একই গ্রামের ফুয়াদ মিয়ার ছেলে মিজান মিয়া (১৮)।

এর আগে গত রোববার দুপুরে সোনাপুর বাজারে অবস্থানকালে হামলা চালিয়ে কদম আলীর দুই হাত ও পা মারাত্মক জখম করা হয়। হাসপাতালে এখনো চিকিৎসাধীন মাছবাড়ি ইউনিয়নের চর কুলটিয়া গ্রামের খবির মোল্লার ছেলে আরজু মোল্লা (৪০) ও একই উপজেলার নতুন চর গ্রামের হাবিল মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৩৮)। এর মধ্যে আরজু মোল্লার দুই হাতের কবজিতেও গুরুতর আঘাত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, বালিয়াকান্দির সোনাপুর বাজারের সবজি হাট বৈশাখ মাসের প্রথম দিকে দখলে নিতে চান কালুখালীর শিমুল মোল্লা। শিমুল দখলে নিতে ব্যর্থ হওয়ায় আধিপত্যের কারণে হাট দখল করেন আরজু মোল্লা। চলতি মাসের প্রথম সপ্তাহে হাটে অবস্থানকালে আরজুসহ কয়েকজন শিমুল মোল্লাকে কুপিয়ে জখম করেন। চিকিৎসা শেষে সম্প্রতি নিজ এলাকায় ফিরে আসেন শিমুল।

রোববার দুপুরে সোনাপুর বাজারে আরজু মোল্লা, কদম আলী ও বাচ্চু মিয়ার অবস্থানের বিষয় জানতে পেরে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে এসে তাঁদের কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায় একদল দুর্বৃত্ত। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর সঙ্গে শিমুলের সম্পৃক্ততার অভিযোগ করেন আহত ব্যক্তিদের স্বজন ও পরিবার।

বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কদম আলী মারা গেছেন। গতকাল রাতেই পরিবার থেকে মামলা করা হয়েছে। পরে মধ্যরাত থেকে আজ ভোর পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে এজাহারভুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের রাজবাড়ীর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আমার বার্তা/এল/এমই

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি