ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

নির্মাণাধীন বেড়িবাঁধের মাঝেই ঘূর্ণিঝড় ;আতঙ্কে মনপুরার উপকূলবাসী

আব্দুর রহমান সোয়েব (মাল্টিমিডিয়া প্রতিনিধি) ভোলা :
২৯ মে ২০২৫, ১৭:৪৪
ছবি : প্রতিনিধি

ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় যখন এখনো বেড়িবাঁধের নির্মাণকাজ সম্পূর্ণ হয়নি, ঠিক তখনই বঙ্গোপসাগর থেকে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’। ফলে বেড়িবাঁধবিহীন ও অরক্ষিত এলাকাগুলোর মানুষজন তীব্র আতঙ্কে দিন কাটাচ্ছেন।

মনপুরা উপজেলার বিভিন্ন পয়েন্টে নতুন করে নির্মাণাধীন বেড়িবাঁধের কাজ এখনো চলমান। তবে অনেক স্থানে কাজ মাঝপথে থেমে আছে বা ধীরগতিতে চলছে, যেটা এলাকাবাসীর মাঝে হতাশা ও ক্ষোভের জন্ম দিচ্ছে।

স্থানীয় উপকূলের বাসিন্দারা জানান, "ঘূর্ণিঝড় আসছে শুনেই আমরা আতঙ্কে আছি। যেসব জায়গায় বাঁধ নেই, সেখানকার মানুষ এখন থেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছে।"

মনপুরা উপজেলার সবচেয়ে ঝুঁকিপূর্ণ জএলাকা চর কলাতলী ইতিমধ্যেই প্লাবিত হয়েছে, রাস্তাঘাট, বাজার সহ ঘরবাড়িতে পানি উঠেছে, হাজিরহাট ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নেও পানি ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে,

প্রতিবছর বর্ষা মৌসুম ও দুর্যোগকালীন সময়ে মনপুরাবাসী উপকূলরক্ষাবাঁধের প্রয়োজনীয়তার কথা বলে আসলেও কার্যকর কোনো স্থায়ী উদ্যোগ দৃশ্যমান নয়। এবার ঘূর্ণিঝড়ের আঘাত যদি শক্তিশালী হয়, তবে নতুন নির্মাণাধীন অংশ ভেঙে গিয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র প্রস্তুতের কাজ চললেও, বাঁধ না থাকায় অনেক পরিবার ইতোমধ্যে নিজেদের ঘর ছাড়তে বাধ্য হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, "অধুনা নির্মাণাধীন বা দুর্বল বেড়িবাঁধ দিয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ঠেকানো সম্ভব নয়। মনপুরার মতো উপকূলীয় এলাকাকে টিকিয়ে রাখতে হলে দ্রুত বাঁধ নির্মাণ সম্পন্ন করতে হবে এবং দুর্যোগ ব্যবস্থাপনা জোরদার করতে হবে।"

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জে আইন অমান্য করে বাঁধ কেটে দেওয়া নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন।

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইচ্ছাকৃত নম্বর কম-বেশি দিলে শাস্তি, কুমিল্লায় শিক্ষামন্ত্রীর ঘোষণা

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ৪ মরদেহ উদ্ধার

রোববার থেকে ব্যাংক চলবে নতুন সময়সূচিতে, লেনদেন কত ঘণ্টা?

সামনের অর্থনৈতিক মন্দায় রাজনৈতিক ঐক্য ছাড়া সরকার টিকবে না: নাহিদ

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

নতুন কোচ খুঁজবে বাফুফে, আবেদন করতে পারবেন ক্যাবরেরাও

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট