ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

সালথায় গভীর রাতে ভেঙে পড়লো সেতু, চলাচল বন্ধ

আমার বার্তা অনলাইন:
০৪ জুন ২০২৫, ১৭:৪৩
আপডেট  : ০৪ জুন ২০২৫, ১৭:৪৫

ফরিদপুরের সালথায় গভীর রাতে হঠাৎ করে একটি সেতু ভেঙে পড়েছে। এরপর থেকে যানচলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৩ জুন) দিনগত রাত ৩টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের সালথা-মোন্তারামোড় সড়কের ইউসুফদিয়া ইজারাপাড়া গ্রাম এলাকায় খালের ওপর নির্মিত পুরোনো সেতুটি ভেঙে পড়ে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২৫ বছর আগে উপজেলার ইফসুফদিয়া ইজারাপাড়া এলাকায় খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। প্রতিদিন এই সড়ক দিয়ে আশপাশের অন্তত ১৫টি গ্রামের মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। মঙ্গলবার দিনগত গভীর রাতে হঠাৎ করে সেতুটির একপাশ ভেঙে পড়ে। ফলে সেতুটি দিয়ে চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, ‌‘ভারী বৃষ্টির কারণে সেতুর একপাশ ভেঙে পড়েছে। ফলে যানচলাচল এমনকি পায়ে হেঁটে চলাচলও পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখন উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ করতে সাত কিলোমিটার পথের জায়গায় ঘুরতে হচ্ছে কমপক্ষে ১২ কিলোমিটার পথ।’

জানতে চাইলে উপজেলা প্রকৌশলী (স্থানীয় সরকার বিভাগ) বলেন, সেতুটি ভেঙে পড়ার খবর পেয়েছি। খুব শিগগির এটি মেরামত করা হবে।

তিনি আরও বলেন, সেতুটি প্রায় ২৫ বছরের পুরোনো। তখন সালথা উপজেলা ছিল না। যে কারণে কত সালে ও কত টাকা ব্যয়ে নির্মিত তা জানা যায়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান বালী বলেন, বিষয়টি জেলা পর্যায়ে জানানো হয়েছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।

আমার বার্তা/এল/এমই

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি