ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ভৈরবে পরকীয়ার জেরে নিজের সন্তানকে হত্যা করে মা

আমার বার্তা অনলাইন:
০৮ জুন ২০২৫, ১৬:৪৬
আপডেট  : ০৮ জুন ২০২৫, ১৬:৫২

ভৈরব পৌর শহরের একটি বাসা থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মৃতের মাকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, পরকীয়ার জেরে নিজের সন্তানকে গলাটিপে হত্যা করেছে ওই মা। আটকের পর এমন স্বীকারোক্তি দিয়েছেন ওই নারী।

শনিবার রাতে পৌর শহরের জগনাথপুর সংলগ্ন লক্ষীপুর এলাকায় শাহিন কবিরের মালিকানাধীন ভাড়াটিয়া বাসা থেকে দেড় বছর বয়সি ওই শিশুর লাশটি উদ্ধার।

মৃত শিশুর নাম নুসরান। আর আটককৃত মায়ের নাম আয়েশা বেগম (২৫)। তিনি ময়মনসিংহের ধোবাউড়া গ্রামের আবদুল মান্নানের মেয়ে ও নরসিংদীর বেলাব উপজেলার নিলক্ষা গ্রামের কৃষক আবুল কালামের ছেলে ওমর ফারুকের স্ত্রী।

পুলিশ ও মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে আয়েশা বেগমকে বিয়ে করেন ওমর ফারুক। স্বামী ফারুক ভৈরবের একটি পাদুকা কারখানায় শ্রমিকের কাজ করতো। ওই কারখানাতে কাজ করতো মো. আলমগীর। কাজের জেরে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে। এ সুবাদে আলমগীর ফারুকের বাসায় যাতায়ত করতো। এর মধ্যে আয়েশার সঙ্গে তার পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

দেড় মাস আগে স্বামীকে না জানিয়ে আয়েশা তার বড় সন্তান আলিফকে স্বামীর বাড়ি রেখে ছোট সন্তান নুসরাতকে কোলে নিয়ে আলমগীরের সঙ্গে পালিয়ে যায়। তারা ভৈরব শহরে শাহিন কবিরের বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে।

এ ঘটনার পর স্বামীসহ তার পরিবার দেড়মাস যাবৎ খুঁজেও আয়েশাকে পায়নি। এরই মধ্য স্বামী ফারুক ঘটনা টের পেয়ে লজ্জায় ও ঘৃণায় বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায়। শনিবার রাত ১১টার দিকে ভৈরব থানা পুলিশ আয়েশার শ্বশুর আবুল কালামকে ফোনে বিষয়টি জানায় ও তাকে থানায় আসতে বলে।

ফারুকের বাবা আবুল কালাম বলেন, ‘গতকাল রাত ১১টার দিকে খবর পেয়ে বড় নাতি আলিফকে নিয়ে ভৈরব থানায় আসি। বাড়ি থেকে দেড়মাস আগে আয়েশা কোলের শিশুকে নিয়ে পালিয়ে যায়। অনেক খোঁজাখোঁজির পরও তাকে পায়নি। তার বাবার বাড়িতে যোগাযোগ করলে বাবা মান্নান মিয়া বলেছেন, মেয়ে তার বাড়িতে আছে।

ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী বলেন, খবর পেয়ে শহরের লক্ষীপুর এলাকার শাহিন কবিরের মালিকানাধীন ভাড়া বাসা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ সময় মা আয়েশাকে আটক করা হয়। ঘটনাটি পরকীয়ার কারণে ঘটেছে। হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছে আয়েশা। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ‘রোববার আয়েশাকে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে কিশোরগঞ্জ আদালতে পাঠাব। ঘটনায় আয়েশার শ্বশুর আবুল কালাম থানায় বাদী হয়ে মামলা করবেন।’

আমার বার্তা/এল/এমই

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি