ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

খুব অল্প সময়ের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন: জাহিদ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
১২ জুন ২০২৫, ১৫:৪৯

খুব অল্প সময়ের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসবেন বলে জানালেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘সব ধোঁয়াশা কেটে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ তৈরি হবে। কালো মেঘ দূর হবে, ঘাতকের বিচার হবে, দেশের পাচার হওয়া টাকাগুলো ফেরত আসবে। আমরা মনে করি, আগামীকাল ১৩ জুন যুক্তরাষ্ট্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার যে আলোচনা হবে, সেখান থেকেই এই বার্তাটুকু বাংলাদেশের মানুষ পাবে। আমরা বলব, এটি শীর্ষ নেতাদের একটি বৈঠক।’

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার একটি রেস্টুরেন্টে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ এবং আহত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহিদ হোসেন এসব কথা বলেন।

প্রধান অতিথি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি সব সময় আপনাদের পাশে থাকবে। আপনারা কখনো নিজেদের দুর্বল ভাববেন না। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ হারিয়েছে হাজার হাজার মানুষ। গুম হয়েছে হাজার হাজার মানুষ। আমাদের পক্ষে ঢাকায় বসে সবার খোঁজখবর নেওয়া সম্ভব না। আপনারা স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে দুঃখ-কষ্টের কথা বলবেন। তাঁদের মাধ্যমে আপনাদের কথাগুলো আমাদের সামনে আসবে।’

জাহিদ বলেন, ‘যাঁরা আন্দোলনে শহীদ হয়েছেন, যাঁরা আহত হয়েছেন, তাঁদের হয়তো আমরা ফিরিয়ে দিতে পারব না। কিন্তু আমরা তো তাঁদের পাশে দাঁড়াতে পারি। সেই নির্দেশনা সব সময় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়ে রেখেছেন। তাঁদের পাশে দাঁড়ানোর ক্ষমতা আমাদের আছে। আপনারা সব সময় মনে রাখবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের পাশে আছে। বিএনপি কখনো জনগণকে ছেড়ে যায়নি, বিএনপি পালিয়ে যায়নি। বহু নির্যাতন-নিপীড়ন সহ্য করেছে। ১৯৯১ সালে বাংলাদেশের জনগণ জাতীয়তাবাদী দল বিএনপিকে সমর্থন দিয়ে সংসদে পাঠিয়েছেন। বেগম খালেদা জিয়া দেশের জনগণকে সঙ্গে নিয়ে সুন্দরভাবে দেশ পরিচালনা করেছেন।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘বিএনপিকে শেষ করে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু বিএনপি মনে করে, দলের চেয়ে দেশ বড়। এ জন্য দেশের মানুষ বিএনপিকে বাঁচিয়ে রেখেছে। বিএনপি জনগণের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত রাজপথ থেকে সরে আসবে না। যখন দেখব গণতন্ত্র ফিরেছে, তখনই বিএনপি রাজপথ ছাড়বে। গণতন্ত্রের পক্ষে হবে আগামীর বাংলাদেশ।’

বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা বিএনপির নেতা-কর্মীসহ জুলাই-আগস্টে শহীদ ও আহত পরিবারের সদস্যরা।

আমার বার্তা/এমই

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি