ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

বর্ষায় জমে উঠেছে ঝালকাঠির আটঘরের হাট

আমার বার্তা অনলাইন:
১৬ জুন ২০২৫, ১৫:৫৯
আপডেট  : ১৬ জুন ২০২৫, ১৬:০৪

জমে উঠেছে ঝালকাঠির আটঘরের নৌকার হাট। পিরোজপুর এবং বরিশালের ব্যবসায়ীরাও নিজেদের তৈরি নৌকা নিয়ে আসছেন এই হাটে।

ঝালকাঠির আটঘরের নৌকার হাট ভৌগোলিকভাবে পিরোজপুর জেলার একেবারেই শেষ সীমায় পড়েছে। তবে ঝালকাঠি জেলা সদর এবং বরিশালের বানারীপাড়া উপজেলার সীমানা লাগোয়া। শত বছরেরও বেশি সময় ধরে চলা এ হাটের ক্রেতা-কিংবা বিক্রেতাদের মধ্যে তিন জেলার মানুষেরই অংশগ্রহণ রয়েছে।

সপ্তাহের সোম ও শুক্রবার হাট বসে। বারোমাসই সংসারের প্রায় সবকিছুই এখানে পাওয়া যায়। তবে প্রতি বছর বর্ষা মৌসুমজুড়ে সপ্তাহের শুক্রবার নৌকা বিক্রিকে কেন্দ্র করে হাটটি সবচেয়ে বেশি জমে ওঠে। অসংখ্য খাল-বিল আর নদী মাতৃক হওয়ায় তিন জেলা লাগোয়া এই এলাকাটিতে বর্ষা থেকে শীত মৌসুম আসার আগ পর্যন্ত চারিদিকে থৈ থৈ পানি থাকে।

ফলে কৃষি, মাছ ধরা এমনকি গ্রামীণ যাতায়াতেও নৌকাই একমাত্র ভরসা। তাই কেবল খালের পানিতেই নয়, রাস্তার দুই পাশ জুড়ে এখন হাজারো নৌকার সমারোহ। এই হাটের নৌকা বেচাকেনার সঙ্গে যুগ যুগ ধরে জড়িয়ে আছে হাজারো মানুষ।

আটঘরের নৌকার হাট থেকে পিরোজপুর, বরিশাল ও ঝালকাঠির দশ হাজার মানুষের জীবিকা নির্বাহ হয়। ছবি: সময় সংবাদ

পোষন্ডা গ্রামের বাসিন্দারা বলেন, সামনেই পেয়ারা ও আমড়ার মৌসুম। আমরা কান্দি পদ্ধতিতে পেয়ারা এবং আমড়া ফলাই। কান্দিতে এসময়টায় পানি থাকে। তাই নৌকাই একমাত্র ভরসা। চলতি বছর দুটি নৌকা কিনবো।

বরিশালের বানারীপাড়া থেকে হাটে আসা নৌকার কারিগর রমেশ কান্তি মজুমদার বলেন, আমার বাবাও নৌকা তৈরি করে এ হাটেই বিক্রি করতেন। এখন আমিও করি। বর্ষার মৌসুমেই কেবল নৌকা বিক্রি করি। বছরের অন্য সময় নানারকম কৃষি কাজ করি। তবে নৌকার আয় দিয়ে সংসারের প্রধান খরচ সামলাই।

হাটে বেড়াতে আসা সুমাইয়া নামে এক নারী বলেন, প্রতি বছরই আমি এখানে বেড়াতে আসি। খালের পানিতে আর হাটের রাস্তায় সারি সারি নৌকার সমারোহ আমাকে মুগ্ধ করে। তাই প্রতি বছরই নৌকার হাটে বেড়াতে আসি। আজও পরিবারের সবাইকে নিয়ে আসলাম নৌকার হাট উপভোগ করতে।

এদিকে, নৌকার কারিগরদের ক্ষুদ্র ঋণ ও কারিগরি সহযোগিতার দেয়ার আশ্বাস দিয়েছেন জেলা বিসিক কর্মকর্তা। ঝালকাঠি বিসিকের (শিল্প সহায়তা কেন্দ্র) শিল্পনগরী কর্মকর্তা মো. আল- আমিন জানালেন, প্রাচীন এ শিল্পটির প্রসার এবং এ অঞ্চলের নৌ-যোগাযোগের সংস্কৃতি রক্ষায় নৌকার কারিগরদের ক্ষুদ্র ঋণ ও কারিগরি সহযোগিতার দেয়া হবে।

উল্লেখ্য, আটঘরের এই নৌকার হাট থেকে পিরোজপুর, বরিশাল ও ঝালকাঠির দশ হাজার মানুষের জীবিকা নির্বাহ হয়।

আমার বার্তা/এল/এমই

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় অধিপত্য নিয়ে চার গ্রামের অধিবাসীদের মধ্যে শনিবার সকাল সাতটা থেকে ফের সংঘর্ষ

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৮ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর

বিএসএফের হাতে আটক আজিজুর ১১ মাস পর ফিরলেন লাশ হয়ে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দিনমজুর আজিজুর রহমান সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছিলেন। এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

বিশ্বকাপ শুরুর একদিন আগে প্রীতি ম্যাচ খেলবে রোনালদোরা