ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

গোয়ালন্দে জমি-জমা নিয়ে দ্বন্দ্বে ঘর ভাঙচুর, থানায় অভিযোগ দায়ের

সোহেল রানা,গোয়ালন্দ প্রতিনিধি(মাল্টিমিডিয়া):
১৮ জুন ২০২৫, ১৯:৪৮
ছবি : প্রতিনিধি

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া অমর আলী মোল্লা পাড়ায় ঘরের সীমানা নিয়ে দুই সহোদর ভাইয়ের মধ্যে দ্বন্দ্বে ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ভুক্তভোগীর আনুমানিক ১ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। এঘটনায় থানায় ভুক্তভোগীর স্ত্রী মোসাঃ মুসলিমা খাতুন (২৫) থানায় ৩ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের অমর আলী মোল্লা পাড়ার বাসিন্দা মৃত ইসমাইল খানের ছেলে মো. আতাউর খান (৫০), আতাউর রহমানের ছেলে মো. আসিফ খান (১৮ ও স্ত্রী শাহানা বেগম (৪৫)।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ছয় মাস আগে বিবাদীরা ভুক্তভোগী মো. আমিরুল খান, তার স্ত্রী মুসলিমা খাতুন এবং বয়স্ক মাকে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তখন থেকেই তারা বর্তমানে গোয়ালন্দ পৌর জামতলা মাষ্টার পাড়া এলাকার তোতার বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করছেন। স্থানীয় সূত্রে আরও জানা যায়, জমি সংক্রান্ত বিষয়ে দুই সহোদর ভাইয়ের মধ্যে বিজ্ঞ আদালতে মামলা চলছে।

এ বিষয়ে অভিযোগের বাদী ভুক্তভোগী মোসাঃ মুসলিমা খাতুন বলেন, আমার স্বামী চাকরির সুবাদে ঢাকায় থাকেন। আমরা ভাড়া বাসা নিয়ে বসবাস করি। এজন্য আমরা আমাদের বাড়ীসহ জায়গা অন‍্যত্র বিক্রি করার সিদ্ধান্ত নিলে এ সুযোগে বিবাদীরা গত ১৭ জুন মঙ্গলবার আনুমানিক বিকেল সাড়ে ৪ টার দিকে আমার বসত ঘরের টিনের বেড়া, দরজার তালাসহ ওয়াল ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে মালামাল ভেঙে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। তিনি আরও বলেন, আমি লোক মারফত খবর পেয়ে বাড়িতে গিয়ে দেখি আমার ঘরের টিন, দেয়াল, দরজা ভাঙা। এসময় বিবাদীরা আমাকে দেখা মাত্রই তেড়ে এসে বলে এই বাড়িতে আসলে তোকে খুন করে ফেলবো। উপায়ান্তর না দেখে প্রাণ বাঁচাতে আমি থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করি।

১৮ জুন বুধবার সরেজমিনে গিয়ে ১ ও ২ বিবাদী আতাউর খান ও তার ছেলে আসিফ খানকে পাওয়া যায়নি। ৩ নং বিবাদী শাহানা বেগম বলেন, আমার স্বামীর সাথে আমার দেবরের জমি নিয়ে ঝামেলা চলছে। গত বুধবার উপজেলায় জমি বিক্রিতে আমার স্বামী বাধা দিলে বাদীর লোকজন তাকে মারধর করে, সেই রাগে তিনি বাড়িতে এসে তাদের ঘর-বাড়ি ভাঙচুর করে।

এবিষয়ে ভুক্তভোগীর বেশ কয়েকজন প্রতিবেশী জানান, তাদের দুই ভাইয়ের মধ্যে জমি-জমা নিয়ে বেশ কয়েক মাস ধরে ঝামেলা চলছে। হঠাৎ গত মঙ্গলবার বিকেলে আতাউর খান এসে তার ছোট ভাই আমিরুল খানের বাড়ি ভাঙচুর করছে।

এ ব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, এ ব‍্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সত‍্যতা জেনে পরবর্তীতে আইনানুগ ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি