ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

পাথরঘাটায় কোস্ট গার্ডের সাথে জেলেদের সংঘর্ষ আহত ১০ নিখোঁজ ৪

মোঃ জিয়াউল ইসলাম,পাথরঘাটা প্রতিনিধি (মাল্টিমিডিয়া):
১৮ জুন ২০২৫, ২০:০০
ছবি : প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় সাগর থেকে মাছ ধরে ফেরার পথে দুটি ট্রলিং ট্রলার আটক করে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড পাথরঘাটা। আটককৃত ট্রলিং ট্রলার থেকে চাঁদা দাবি করে কোস্ট গার্ড এমন দাবি জেলেরা। এছাড়াও ট্রলারের মাছ ছিনিয়ে নেয়। এনিয়ে জেলেদের সাথে কথা কাটাকাটি হলে জেলেদের লক্ষ্য করে ৩৪ রাউন্ড গুলি ছোড়ে কোস্টগার্ডের সদস্যরা। এঘটনায় দুই জেলে আহত হয়েছে। এছাড়াও ট্রলার থেকে খালে পড়ে ৪ জেলে নিখোঁজ হয়েছে বলে অভিযোগ করেছেন পাথরঘাটর জেলেরা।

এদিকে বিক্ষিপ্ত জেলেরা কোস্ট গার্ডের গাড়িটি ভাঙচুর করে পরে এলাকা জুড়ে রণক্ষেত্রে পরিণত হয়। পরে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করে। শেষমেষ পরিস্থিতি শান্ত হয়

মঙ্গলবার দিবাগত সাড়ে রাত দশটা দিকে বরগুনার পাথরঘাটার বিষখালী ও বলেশ্বর নদীর বাড়ানি খালে কোষ্টগার্ডের বোর্ট কুলে এঘটনা ঘটে। এর আগে সকাল ৯টার দিকে স্থানীয় আলম কোম্পানি ও মাসুম কোম্পানির দুটি মডিফাইড ট্রলিং ট্রলার আটক করে কোস্টগার্ড।

জেলেদের অভিযোগ, চাঁদা না দেওয়ায় উত্তেজিত হয়ে কোস্টগার্ড সদস্যরা প্রথমে কথাকাটাকাটি ও পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে জেলেদের লক্ষ্য করে প্রায় দশ রাউন্ড গুলিও ছোড়ে তারা। পরে স্থানীয় জেলেরা উত্তেজিত হয়ে কোস্টগার্ডের একটি মোটরসাইকেল ও একটি পিকআপ ভাঙচুর করে, এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত পরিস্থিতি থমথমে রয়েছে।

স্থানীয় জেলেরা ও আটককৃত একটি ট্রলার মালিক ও বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম আকন জানান, ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরার জন্য যায় উপকূলের হাজার হাজার জেলেরা। বঙ্গোপসাগরে আবহাওয়া খারাপ হওয়ার মঙ্গলবার সকাল নয়টার দিকে আমার একটি ট্রলার ঘাটের দিকে আসে। এসময় কোষ্টগার্ড ট্রলার আটক করে। এরপরপরই আলম কোম্পানি’র আরেকটি ট্রলার আটক করে। পরে আমাদের উপস্থিতিতে কোস্টগার্ড সদস্যরা পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। তখন আমরা বৈধ কাগজপত্র দেখালেও তা গ্রহণ না করে ট্রলার ধ্বংসের চেষ্টা করে কোস্টগার্ড। এসময় পাথরঘাটা মৎস্য কর্মকর্তা আমাদের বৈধ কাগজপত্র ও হাইকোর্টের আদেশ দেখে ট্রলার ছেড়ে দেয়ার কথা বলে চলে যায়। তবে কোষ্টগার্ড সদস্যরা বিষয়টি না মেনে মঙ্গলবার রাতে ট্রলার ধংস করা শুরু করে। এ সময় জেলেরা আপত্তি জানালে দুইজন জেলেকে মারধর করা হয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ শুরু হয়।

মালিক সমিতির সাধারণ সম্পাদক আরো জানান, ঈদের ছুটির আগেও কোষ্টগার্ড কর্মকর্তাকে এক লাখ টাকা দিয়েছি। ঈদের ছুটির পর বাড়ি থেকে এসে আবারও আমাকে তাদের স্টেশন এ ডেকে নিয়ে ট্রলিং ট্রলারের তালিকা চায়। এবং এর থেকে মোটা অংকের টাকা দাবি করে। তিনি আরো জানান, এর আগেও কয়েক দফা টাকা দেয়া হয়েছে।

জানা গেছে, উত্তেজনার একপর্যায়ে কোস্টগার্ড সদস্যরা জেলেদের লক্ষ্য করে ফাঁকা গুলি ছোঁড়ে। পাল্টা প্রতিক্রিয়ায় জেলেরা ইট-পাটকেল নিক্ষেপ করেন। এছাড়াও আটক ট্রলারে থাকা জেলেদের মারধরের অভিযোগও উঠেছে কোস্টগার্ডের বিরুদ্ধে।

জেলেরা দাবি করেছেন, কোস্টগার্ডের গুলিবর্ষণের সময় ভয়ে অনেক জেলে খালে লাফিয়ে পড়ে আত্মরক্ষা করেন। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ জেলে আহত ও ৪ জেলে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় মৎস্যজীবীরা।

এদিকে জেলেদের ভিতরে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এক পক্ষ চাচ্ছে পাথরঘাটা থেকে ট্রলিং ট্রলার উচ্ছেদ করে সাধারণ ছেলেদের বাঁচানোর পক্ষে আন্দোলন করছে।

এদিকে পাথরঘাটা বিএফডিসি পাইকার সমিতি অভিযোগ করছেন পাথরঘাটার কোস্ট গার্ড ক্ষমতার অপব্যবহার করে সকল বরফ মিলগুলো বন্ধ করে রাখা হয়েছে। যার কারনে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য বাজারে মাছ বিক্রি বন্ধ ছিল।

বিষয়টি নিশ্চিত করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসান জানান, পরিস্থিতি শান্ত রাখতে উভয় পক্ষকে অনুরোধ করেছি। ঘটনার পরপরই পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।

ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা, কোষ্টগার্ড ও মৎস্য বিভাগের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জে আইন অমান্য করে বাঁধ কেটে দেওয়া নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন।

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইচ্ছাকৃত নম্বর কম-বেশি দিলে শাস্তি, কুমিল্লায় শিক্ষামন্ত্রীর ঘোষণা

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ৪ মরদেহ উদ্ধার

রোববার থেকে ব্যাংক চলবে নতুন সময়সূচিতে, লেনদেন কত ঘণ্টা?

সামনের অর্থনৈতিক মন্দায় রাজনৈতিক ঐক্য ছাড়া সরকার টিকবে না: নাহিদ

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

নতুন কোচ খুঁজবে বাফুফে, আবেদন করতে পারবেন ক্যাবরেরাও

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট