ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

ঝালকাঠিতে গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ

আমার বার্তা অনলাইন:
২৩ জুন ২০২৫, ১৫:১৫
আপডেট  : ২৩ জুন ২০২৫, ১৫:১৯

দীর্ঘদিনের অবহেলায় জরাজীর্ণ হয়ে পড়া ঝালকাঠির একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

সোমবার (২৩ জুন) সকালে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির প্রতাপ বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এ সময় সড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিভিন্ন শ্লোগানে মুখরিত করেন পুরো এলাকা।

বক্তারা বলেন, প্রতাপ বাজার থেকে ঈশ্বকাঠী আখড়াবাড়ী পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারও মানুষকে।

ভাঙাচোরা ইট বিছানো সড়ক দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাও কঠিন হয়ে পড়েছে।

বক্তারা আরও জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন দফতরে যোগাযোগ করেও কোনো সুরাহা হয়নি। ফলে বাধ্য হয়ে তারা সড়ক অবরোধ ও মানববন্ধনে নেমেছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় প্রধান শিক্ষক মিজানুর রহমান, নাজমুল হাসান টিটু, রমিন হাওলাদার ও হালিম হাওলাদারসহ অনেকেই। তারা দ্রুত সড়ক সংস্কার করে জনদুর্ভোগ লাঘবের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

বিক্ষুব্ধ এলাকাবাসী হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন তারা।

আমার বার্তা/এল/এমই

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় অধিপত্য নিয়ে চার গ্রামের অধিবাসীদের মধ্যে শনিবার সকাল সাতটা থেকে ফের সংঘর্ষ

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৮ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর

বিএসএফের হাতে আটক আজিজুর ১১ মাস পর ফিরলেন লাশ হয়ে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দিনমজুর আজিজুর রহমান সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছিলেন। এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

বিশ্বকাপ শুরুর একদিন আগে প্রীতি ম্যাচ খেলবে রোনালদোরা