ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

শরীয়তপুরে পুনর্বাসনের অনিশ্চয়তায় রয়েছে পদ্মা তীরের আড়াই শতাধিক পরিবার

আমার বার্তা অনলাইন:
০৪ জুলাই ২০২৫, ১৯:২১
আপডেট  : ০৪ জুলাই ২০২৫, ১৯:২৪

শরীয়তপুরে পদ্মা সেতুর পূর্বপ্রান্তে অস্থায়ীভাবে মাথা গোঁজার ঠাঁই করে নেয়া আড়াই শতাধিক নদীভাঙা পরিবার আবারও আশ্রয়হীনতার মুখে। সম্প্রতি সেতু বিভাগের পক্ষ থেকে ওইসব পরিবারকে এক মাসের মধ্যে তাদের ঘরবাড়ি সরিয়ে নেয়ার নোটিশ দেয়া হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন পদ্মার তাণ্ডবে একাধিকবার সর্বস্ব হারানো মানুষগুলো।

এক বছরেরও কম সময় আগে এই পরিবারগুলো আশ্রয় নিয়েছিল পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড এলাকার নদী তীরে। তাদের অনেকেই তিন থেকে পাঁচবার নদীভাঙনের শিকার হয়ে ফসলি জমি, বসতভিটা হারিয়ে পথে বসেছিল। এরপর সরকারের অনুমতিক্রমে ওই এলাকায় অস্থায়ীভাবে বসতি গড়ে তোলে তারা। কিন্তু এখন সেই ঠাঁই থেকেও তাদের সরিয়ে দেয়ার নির্দেশনায় আরও একবার অনিশ্চয়তার মুখে পড়েছে পরিবারগুলো।

স্থানীয়দের মতে, এখানে ঘরবাড়ি সরিয়ে দিলে শুধু পরিবারগুলোই নয়, তাদের সন্তানদের শিক্ষাজীবনও হুমকির মুখে পড়বে।

এই অস্থায়ী বসতিতে রয়েছে একটি মাদ্রাসা, একটি প্রাথমিক বিদ্যালয় এবং দুইটি মসজিদও।

স্থানীয় শিক্ষার্থী ফাতেমা আক্তার বলেন, ‘আমরা চাই মাদ্রাসাটা এখানেই থাকুক। মাদ্রাসা না থাকলে লেখাপড়া করব কোথায়?’

এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে পুনর্বাসনের আশ্বাস দেয়া হলেও এখনও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

শরীয়তপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বলেন, ‘পদ্মার ভাঙনে আশ্রয়হীন হয়ে পড়া মানুষদের পুনর্বাসনের জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। তাদের খোঁজখবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।’

প্রসঙ্গত, গত সাড়ে তিন বছরে শরীয়তপুরে নদীভাঙনে ঘরহারা হয়েছে প্রায় পাঁচ হাজার পরিবার। তাদের অনেকেই এখনো খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।

আমার বার্তা/এল/এমই

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে

মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতর নামাজ পড়া অবস্থায় হাফিজ উদ্দিন (৭৮) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি

হরমুজে নতুন প্রকল্প প্রোজেক্ট ফ্রিডম ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

৪ মে ঘটে যাওয়া নানান ঘটনা 

ভোট দেওয়ার মাধ্যমে জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে: স্পিকার

শুধু ঢাকায় ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা: চিফ প্রসিকিউটর

একজন অতিরিক্ত ডিআইজি ও ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

টানা ৮ মাস কমার পর এপ্রিলে রপ্তানি আয় বেড়েছে ৩৩ শতাংশ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের কেউ বাদ পড়বে না: শিক্ষামন্ত্রী

আইন মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোতে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা