ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

বাজিতপুরে পূর্ব শত্রুতার জেরে ভ্যানচালককে পিটিয়ে হত্যা

জাহাঙ্গীর আলম, বাজিতপুর প্রতিনিধি (মাল্টিমিডিয়া):
০৮ জুলাই ২০২৫, ২০:৩১
ছবি : প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুরে পূর্ব শত্রুতার জেরে নমুজ আলী (৪৮) নামে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের ষিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নমুজ আলী শাহপুর সাতানি গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ঝষিপাড়ার কয়েকজন লোকের সঙ্গে পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল নমুজ আলীর। সোমবার রাত ৩ টার বাড়ি থেকে ভ্যান নিয়ে বাজিতপুর যাওয়ার পথে ঝষিপাড়া এলাকায় প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে বেধড়ক পেটানো হলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী সোমা বেগম বলেন, ঝষি সম্প্রদায়ের কয়েকজনের সঙ্গে আমার স্বামীর পুরনো বিরোধ ছিল। তাকে কয়েকদিন ধরেই হুমকি দেওয়া হচ্ছিল। আজ পূর্বপরিকল্পিতভাবেই আমার স্বামীকে রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, এজাহার পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি