ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ভৈরবে বাস চাপায় ব্যাটারি চালিত রিকশা চালক ও যাত্রী নিহত

আমার বার্তা অনলাইন:
১৪ জুলাই ২০২৫, ১৪:৫৪
আপডেট  : ১৪ জুলাই ২০২৫, ১৫:০৬

কিশোরগঞ্জের ভৈরবে বাস চাপায় বিভাটেকের (ব্যাটারি চালিত রিকশা) চালক ও যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।

সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টায় উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লারচর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশ। ঘাতক চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।

নিহতরা হলেন: শহরের ৮নং ওয়ার্ডের আলী হুসেইন মিয়ার ছেলে রিকশা চালক কাইয়ূম মিয়া (৪০) এবং উপজেলা শিবপুর ইউনিয়নের বাঁশগাড়ী গ্রামের জালাল মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে তিন জন নির্মাণ শ্রমিক বিভাটেকে করে কাজের উদ্দেশ্যে যাচ্ছিল। বিভাটেকটি আঞ্চলিক সড়ক থেকে লিংক রোডে প্রবেশের সময় পেছনে থাকা শ্যামল ছায়া পরিবহনের একটি বাস এটিকে ধাক্কা দেয়। এতে বিভাটেকটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর যাত্রী জুয়েল মিয়া মারা যান। এলাকাবাসী আহত তিনজনকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহতদের মধ্যে চালক কাইয়ূমসহ দুজনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। ঢাকা যাওয়ার পথে রিকশা চালক কাইয়ূম মারা যান।

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান বলেন, সকালে খবর পাই বিভাটেক ও একটি বাসের সংঘর্ষ হয়। পরে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করি এবং সুরতহাল রিপোর্ট তৈরি করি।

এছাড়া দুর্ঘটনাকবলিত বিভাটেক ও বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমার বার্তা/এল/এমই

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি