ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

সখীপুরে গৃহবধূ গণধর্ষণের শিকার, দুই আসামি গ্রেপ্তার

মনির হোসেন(মাল্টিমিডিয়া প্রতিনিধি) সখীপুর :
১৪ জুলাই ২০২৫, ১৫:৫৭
ছবি : প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে ফেরার পথে এক গৃহবধূ (৩০) গণধর্ষণের শিকার হয়েছেন। সোমবার সকালে ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে তিনজনকে আসামি করে সখীপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—গড়গোবিন্দপুর এলাকার মৃত বুজরত আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৯) ও বড় মৌশা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে লিটন মিয়া (৪০)। অপর অভিযুক্ত পলাতক রয়েছে।

মামলার বিবরণ ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় গৃহবধূটি তার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে বড় মৌশা বাজার সংলগ্ন এলাকায় অভিযুক্তদের সঙ্গে দেখা হলে তারা কৌশলে তাকে ‘বাড়ি পৌঁছে দেওয়ার’ কথা বলে একটি নির্জন ও পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে তারা জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।

ধর্ষণের শিকার নারী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে সোমবার সকালে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তিনজনকে আসামি করে মামলা নেওয়া হয়েছে। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে। গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপর পলাতক আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

স্থানীয়রা জানান, বড় মৌশা এলাকায় সম্প্রতি অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। এ ধরনের ঘটনা সমাজে গভীর উদ্বেগ ও শঙ্কার সৃষ্টি করেছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি