ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

শিবচর হাসপাতালে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা সংকট; দুর্ভোগে রোগীরা

রিয়াজ রহমান,শিবচর প্রতিনিধি (মাল্টিমিডিয়া):
১৪ জুলাই ২০২৫, ১৬:০২
ছবি : প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চতুর্থ শ্রেণির কর্মচারী ও নিরাপত্তা প্রহরীর তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে হাসপাতালের সার্বিক পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে পড়েছে। রোগীরা যেমন ভোগান্তিতে পড়ছেন, তেমনি আতঙ্কে রয়েছেন নার্স ও কর্মরত অন্যান্য স্টাফরাও।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. ইব্রাহিম হোসেন বলেন, “আমাদের এখানে প্রয়োজনীয় সংখ্যক চতুর্থ শ্রেণির কর্মচারী নেই। অল্প কয়েকজন অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মী দিয়ে কাজ চালাতে হচ্ছে, যা মোটেই যথেষ্ট নয়। দীর্ঘদিন ধরে কোনো নিরাপত্তা প্রহরী নেই। ফলে চুরি ও অনুপ্রবেশের ঘটনা ঘটছে, এমনকি কিছু জায়গা মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে।”

হাসপাতালের এক নার্স জানান, “রাতের বেলায় কোনো প্রহরী না থাকায় আতঙ্কে থাকতে হয়। বাইরের লোকজন ঢুকে পড়ে, কেউ বাধা দেয় না।”

হাসপাতাল ঘুরে দেখা যায়, করিডোর, ওয়ার্ড ও টয়লেট এলাকাগুলোতে জমে আছে ময়লা-আবর্জনা। দুর্গন্ধে অনেকেই কষ্ট পাচ্ছেন। টয়লেটগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। হাসপাতালের বাইরে ও আশপাশে যেখানে-সেখানে ফেলা হচ্ছে ময়লা।

সচেতন নাগরিকরা বলছেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য শুধু হাসপাতাল কর্তৃপক্ষই নয়, রোগীর স্বজনদেরও সচেতন হওয়া দরকার। স্থানীয় এক শিক্ষক বলেন, “পরিচ্ছন্নতা শুধু কর্তৃপক্ষের দায়িত্ব নয়, আমাদের সবার দায়িত্ব। সচেতন না হলে যত জনবলই দিন, তাতে কাজ হবে না।”

স্থানীয়দের দাবি অবিলম্বে হাসপাতালের জনবল সংকট দূর করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত প্রহরী নিয়োগ দিতে হবে।রোগীর স্বজনদের সচেতন করতে নিয়মিত প্রচার ও সতর্কতামূলক নোটিশ দেওয়া জরুরি।

শিবচরের জনগণের প্রত্যাশা, স্বাস্থ্যখাতে এসব সমস্যার দ্রুত সমাধান হবে, যাতে শিবচরবাসী স্বাস্থ্যসেবা নিতে এসে দুর্ভোগে না পড়েন।

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি