ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

কালুখালীর এক কৃষক শিক্ষার্থীর অভাবনীয় সাফল্য

নাফিজ আহমেদ,কালুখালী প্রতিনিধি (মাল্টিমিডিয়া):
১৪ জুলাই ২০২৫, ২১:৫৩
ছবি : সংগৃহীত

২০২৫ সালের এপ্রিলের প্রথম সপ্তাহ। এসএসসি পরীক্ষার সব শিক্ষার্থীরা পড়ালেখায় ব্যস্ত। কারন ৩ দিন পরই পরীক্ষা। কিন্তু এর মাঝেও এক কৃষক শিক্ষার্থীর সেদিকে কোন নজর নেই। সে মাঠের পেয়াজ তোলায় ব্যস্ত। তাকে দেখে ভাবাই যায় না,সে এবছরের পরীক্ষার্থী। যেদিন পরীক্ষা সেদিনও সকালে তাকে পেয়াজের জমিতে পেজায় তুলতে দেখা যায়। মাঠের সব কৃষক সেদিন ভেবেছিলো ভালো ছাত্র না হওয়ার কারনে পরীক্ষা দিবে না। কেউবা ভেবেছিলাে বোকা ছাত্র হয়তো ভুলেই গেছে পরীক্ষার কথা। কিন্তু তা নয়, সময়মতো সে পরীক্ষা কেন্দ্রে গিয়ে অংশ নেয় ২০২৫ সালের এসএসসি পরীক্ষায়।

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের এই কৃষক শিক্ষার্থীর নাম জিহাদ মন্ডল। তার পিতার নাম আসাদুজ্জামান,মাতা চম্পা বেগম। জিহাদ এ বছর রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে।

একে একে সবগুলো পরীক্ষার দিন সকালে জিহাদ ছিলো কৃষিকাজে ব্যস্ত, পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রে। এই ব্যস্ত কৃষক শিক্ষার্থীই এবারের এসএসসি পরীক্ষা জিপিএ- ৫ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।

জিহাদ জানান, আমি অতি দরিদ্র কৃষক পুত্র। আমাকে পড়ালেখার করানোর সমার্থ বাবার নেই। তাই সারা বছর কৃষিকাজ করে নিজের পড়ালেখার খরচ যোগার করি। কাজে ব্যস্ত থাকায় দিনে পড়তে পারি না। রাতে নিয়মিত ৬ ঘন্টা পড়ালেখা করে এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহন করি।

বিজ্ঞান বিভাগ থেকে পাশ করা জিহাদ আরো জানান, সে এইচএসসি ক্লাসেও বিজ্ঞান বিভাগে পড়বে। ফলাফল ভালো হলে সে প্রকৌশলী বিভাগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়।জিহাদের বাবা আসাদুজ্জামান জানান, ছেলের পড়া লেখার খরচ দিতে পারিনি।ঠিকমতো খাবারো জোটেনি।তারপরও ভালো ফলাফলে সে খুশি। তবে হতাশাও আছে জিহাদের বাবা আসাদুজ্জামানের মাঝে। তার দুঃচিন্তা একটাই,তাহলো এসএসসি অল্প খরচ,সহজে জোগার হলো। উচ্চ শিক্ষার জন্য অনেক টাকা লাগে সেটা কোথায় পাবে। এই আশা- নিরাশার বাতাসে দোল খাচ্ছে কৃষক আসাদুজ্জামান ও পুত্র জিহাদের স্বপ্ন।

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি