ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

গোপালগঞ্জে সহিংসতায় পাঁচ মৃত্যু, ৪৭৫ জনের বিরুদ্ধে মামলা

আমার বার্তা অনলাইন
১৮ জুলাই ২০২৫, ১৪:০০

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংসতায় পুলিশ ও যানবাহনে হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। এতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ ৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি আরও ৪০০ অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকালে সদর থানার পরিদর্শক আহম্মদ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ড. রুহুল আমিন সরকার।

উল্লেখ্য, গেল বুধবার এনসিপির গোপালগঞ্জ সমাবেশকে কেন্দ্র করে শহরের পৌর পার্ক এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। সমাবেশ শুরুর আগেই সেখানে হামলার ঘটনা ঘটে, আর সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর হামলার শিকার হয়। পুলিশের সঙ্গে হামলাকারীদের কয়েক দফা সংঘর্ষের সময় অন্তত পাঁচজনের মৃত্যু ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে জারি করা হয় ১৪৪ ধারা। এরপর সংঘাত আরও ছড়িয়ে পড়ায় বুধবার রাত ৮টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলাজুড়ে কারফিউ জারি করা হয়, যা পরবর্তীতে বাড়ানো হয়।

উল্লেখ্য, এনসিপির 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচির অংশ হিসেবে ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। কর্মসূচির আগের রাত থেকেই জেলায় চরম উত্তেজনা বিরাজ করছিল।

শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতারা সেনা ও পুলিশের নিরাপত্তায় গোপালগঞ্জ ছেড়ে খুলনার পথে রওনা হন।

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি