ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

গোপালগঞ্জে বাড়ল কারফিউয়ের সময়

শান্ত শেখ (মাল্টিমিডিয়া সংবাদদাতা) গোপালগঞ্জ :
১৯ জুলাই ২০২৫, ২২:২১
ছবি : সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে নতুন করে কারফিউর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। শনিবার রাত ৮টা থেকে রবিবার (২০ জুলাই) সকাল ৬টা পযর্ন্ত কারফিউর সময়সীমা বৃদ্ধি করেছে জেলা প্রশাসন।

শনিবার (১৯ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলার পরিস্থিততি স্বাভাবিক রাখতে আজ শনিবার রাত ৮টা থেকে আগামীকাল রবিবার সকাল ৬টা পযর্ন্ত কারফিউর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। তবে, জরুরি পরিসেবা অ্যাম্বুলেন্স, বিদ্যুত ও গণমাধ্যম কর্মীরা কারফিউর আওতায়মুক্ত থাকবেন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান জানান, গোপালগঞ্জের পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় রবিবার সকাল ৬টা পযর্ন্ত কারফিউর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আজ শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পযর্ন্ত ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছিল।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি সমাল দিতে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা পযর্ন্ত কারফিউ জারি করা হয়। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা পযর্ন্ত কারফিউর সময় বৃদ্ধি করা হয়।

গত বুধবার গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভা ভন্ডুল করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের শত শত নেতাকর্মী হামলা চালায়। পরে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। দিনভর চলা সংঘর্ষে ৫ জন নিহত হন। পুলিশ সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হন।

এ ঘটনায় সন্ত্রাস দমন ও বিশেষ ক্ষমতা আইনে গোপালগঞ্জ সদর থানা, কাশিয়ানী ও কোটালীপাড়ায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। এসব এখন পযর্ন্ত ২৮৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে

মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতর নামাজ পড়া অবস্থায় হাফিজ উদ্দিন (৭৮) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি

হরমুজে নতুন প্রকল্প প্রোজেক্ট ফ্রিডম ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

৪ মে ঘটে যাওয়া নানান ঘটনা 

ভোট দেওয়ার মাধ্যমে জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে: স্পিকার

শুধু ঢাকায় ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা: চিফ প্রসিকিউটর

একজন অতিরিক্ত ডিআইজি ও ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

টানা ৮ মাস কমার পর এপ্রিলে রপ্তানি আয় বেড়েছে ৩৩ শতাংশ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের কেউ বাদ পড়বে না: শিক্ষামন্ত্রী

আইন মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোতে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা