ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

বিদ্যালয় প্রাঙ্গণে দেয়াল নির্মাণ, অভিভাবক-শিক্ষার্থীদের ক্ষোভ

খাব্বাব হোসেন ত্বহা, মাল্টিমিডিয়া রিপোর্টার :
১৯ জুলাই ২০২৫, ২২:৫১
ছবি : প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার রুপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের মাঝখানে জোরপূর্বক স্থায়ী দেয়াল তুলছে রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে প্রাথমিক বিদ্যালয়ের কুচকাওয়াজ, সমাবেশ ও খেলাধুলা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

সূত্রে জানা যায়, ১৯০৪ সালে প্রতিষ্ঠিত রুপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রেকর্ডভুক্ত জমি ৫০ ডিসিমল। এর মধ্যে ৩০ ডিসিমলের খাজনা উপজেলা শিক্ষা অফিস পরিশোধ করে। বাকি ২০ ডিসিমল জমি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের কার্যক্রমে ব্যবহৃত হয়ে আসছে। তবে, ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ পূর্বে এই জমিতে গেট ও পাঠাগার নির্মাণ করে। এবারও তারা একতরফাভাবে ১৫০ ফুট দৈর্ঘ্যের ৬ ফুট উঁচু দেয়াল তুলছে।

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুতফুন্নাহার দেশ জানান, ২০২০ সালে জমি জরিপের জন্য আবেদন করা হয়েছিল। ২০২১ সালে ভূমি অফিস পরিমাপের নোটিশ দিলেও এখনো সমাধান হয়নি। দেয়াল নির্মাণের প্রতিবাদে তিনি উপজেলা শিক্ষা অফিসকে লিখিতভাবে জানান। উপজেলা শিক্ষা অফিসার সায়েদুর রহমান বিষয়টি ইউএনও’র কাছে তুলে ধরেন। এর ফলে, প্রায় স্কুলটির সাড়ে তিনশত শিক্ষার্থীর প্রাত্যহিক সমাবেশ, কুচকাওয়াজ ও খেলাধুলা দারুণভাবে ব্যহৃত হচ্ছে।

স্থানীয় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের খেলার মাঠ ও কুচকাওয়াজের জায়গা নেই-এটা আমরা মানতে পারছি না।

সরেজমিন দেখা গেছে, উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের অংশবিশেষ প্রাথমিক বিদ্যালয়ের জমিতে নির্মিত হয়েছে। এতে প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাত্র ১৫-২০ ফুট জায়গা অবশিষ্ট রয়েছে।

ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফি উদ্দিন মাহি দাবি করেন, পাঁচ বছর আগে ভূমি কর্তৃপক্ষ ও তৎকালীন ইউএনও’র সমঝোতায় এই জমি আমাদের ব্যবহারের অনুমতি দেওয়া হয়। বহিরাগতদের অনুপ্রবেশ রোধ করতেই দেয়াল নির্মাণ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, এ বিষয়টি আগেই নিষ্পত্তি হয়েছে। আমি কোনো দেয়াল নির্মাণের অনুমতি দিইনি। পূর্ববর্তী ইউএনও ও ভূমি অফিস সমাধান দিয়েছে।

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি