ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

গোপালগঞ্জের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে: ফাওজুল কবীর

আমার বার্তা অনলাইন:
২২ জুলাই ২০২৫, ১৫:৪৬

গোপালগঞ্জের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবীর খান। হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে সুশীল সমাজের ব্যক্তিবর্গের সমন্বয়ে এই বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন হবে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে গোপালগঞ্জে চলমান পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

ফাওজুল কবীর খান বলেন, আমরা এ ঘটনার গভীরে যেতে চাই। এখান থেকেই আমাদের শিক্ষা নিতে হবে। এ ঘটনা যেন আরেকবার না হয়। যার কারণে এখানে একটা নিরেপক্ষ তদন্ত কমিটি গঠন করা দরকার। সেটি হবে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। যেখানে শুধু সরকারি কর্মকর্তাই থাকবেন না, একজন বিচারপতির নেতৃত্বে সুশীল সমাজের ব্যক্তিবর্গও সেখানে থাকবেন। এটা এক-দুই দিনের মধ্যে গঠিত হয়ে যাবে। তারা কিন্তু পুরো বিষয়টি তদন্ত করবেন। তারা তদন্ত প্রতিবেদন দিলে জানতে পারবো কী ঘটেছিল। কী করলে এড়িয়ে যাওয়া যেত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি কীভাবে রোধ করতে পারি।

তিনি আরও বলেন, এখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম এই ধরনের ঘটনা ঘটবে সেটা তারা বুঝতে পেরেছিলেন। তবে তার ব্যাপকতা এই পরিমাণ হবে তা তারা বুঝতে পারেন নাই। তবে তারা তাদের সীমিত সক্ষমতা দিয়ে সবাই মিলে সেই পরিস্থিতির মোকাবিলা করেছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সাংবাদিকরাও আহত হয়েছেন।

ফাওজুল কবীর খান বলেন, যারা এ ঘটনার সাথে জড়িত। যারা আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে আগুন দিয়েছে। যারা সরকারি কর্মকর্তাদের গায়ে আঘাত করেছে তারা তো আইন অনুযায়ী শাস্তি পাবেন। এছাড়া নিরীহ যেন কেউ হয়রানির শিকার না হয়। ব্যবসা-বাণিজ্যসহ স্বাভাবিক জীবন যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য আমরা চেষ্টা করবো।

এর আগে সকাল ১০টার দিকে জেলার চলমান পরিস্থিতি পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবীর খান, পরিবেশ, বন এ জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

এ সময় গোপালগঞ্জ জেলা কারাগার, জেলা প্রশাসকের বাসভবনসহ গত ১৬ জুলাই ঘটে যাওয়া সংঘর্ষের প্রতিটি স্থান পরিদর্শন করেন তারা।

আমার বার্তা/এমই

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে

মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতর নামাজ পড়া অবস্থায় হাফিজ উদ্দিন (৭৮) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি

হরমুজে নতুন প্রকল্প প্রোজেক্ট ফ্রিডম ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

৪ মে ঘটে যাওয়া নানান ঘটনা 

ভোট দেওয়ার মাধ্যমে জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে: স্পিকার

শুধু ঢাকায় ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা: চিফ প্রসিকিউটর

একজন অতিরিক্ত ডিআইজি ও ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

টানা ৮ মাস কমার পর এপ্রিলে রপ্তানি আয় বেড়েছে ৩৩ শতাংশ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের কেউ বাদ পড়বে না: শিক্ষামন্ত্রী

আইন মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোতে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা