ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

শরীয়তপুরের নড়িয়ায় জোর জবরদস্তি করে চলে চাঁদা আদায়

আমার বার্তা অনলাইন:
২৪ জুলাই ২০২৫, ১৭:৪০

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবু সিদ্দিক ঢালী নামে এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার এবং ভোজেশ্বর ইউনিয়নবাসী।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে আবু সিদ্দিক ঢালী হত্যাকারীদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানানো হয়। এছাড়া দুই আসামি গ্রেফতার হলেও অন্য আসামি প্রকাশ্যে ঘুরছেন বলে দাবি বিক্ষোভকারীদের।

মানববন্ধনে আশা ওই এলাকার এক নারী বলেন, ‘সন্তান জন্ম নিলে হিজড়াদের এলাকায় খবর দিয়ে এনে তাদের দিয়ে জোর জবরদস্তি ১০ হাজার টাকা করে ওঠায়, তারও ভাগ নেয়। এভাবেও ওরা চাঁদাবাজি করে। আবার শুধু বাড়ি বানানো নয়, বাথরুম উঠালেও দিতে হয় চাঁদা।’

নিহত আবু সিদ্দিক ঢালীর ছেলে রাজীব ঢালী বলেন, ‘আমার কাকা বাড়ি তুলছে সেখানে ১০ লাখ টাকা চাঁদা চায় স্থানীয় চাঁদাবাজরা। সে বিষয়ে আমার বাবা প্রতিবাদ করলে আমার বাবাকে নির্মমভাবে হত্যা করে। আমার বাবা কোনো অপরাধ করেননি। তাকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই, যারা আমার বাবাকে খুন করেছে, তাদের ফাঁসি হোক। পুলিশ এখন পর্যন্ত মাত্র দুইজনকে গ্রেফতার করেছে। কিন্তু বাকিরা দিব্যি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে—এটা কীভাবে সম্ভব? প্রশাসন কী করছে, আমরা জানি না। আমরা শুধু সুবিচার চাই, হত্যাকারীদের ফাঁসি চাই।’

নিহতের বড় ভাই আবু আলেম ঢালী বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আজও আমরা সেই দিনের আতঙ্ক কাটিয়ে উঠতে পারিনি। কিন্তু দুঃখের বিষয়, মামলায় ৪৩ জনের নাম থাকার পরও মাত্র দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আমরা জানতে চাই, বাকি আসামিরা কেন এখনও ধরাছোঁয়ার বাইরে! প্রশাসনের কাছে আমাদের আবেদন সব আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। আমরা শুধু বিচার নয়, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি চাই।’

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আসলাম উদ্দিন মোল্লা বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আমরা ইতোমধ্যে গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে এদের অনেকেই উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।’

উল্লেখ, ১২ জুন রাতে ভোজেশ্বর চান্দনি নদীর পাড় থেকে বাড়িতে আসার সময় মন্নাফ ছৈয়ালের বাড়ির সামনের পাকা রাস্তায় কুপিয়ে আহত করা হয় আবু সিদ্দিক ঢালীকে। পরেরদিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এঘটনায় স্থানীয় মিন্টু ছৈয়ালকে প্রধান আসামী করে ৪৩ জনের নাম উল্লেখ করে ১৫ জুন নড়িয়া থানার একটি মামলা করেন নিহতর বড় ভাই আবু আলেম ঢালী।

আমার বার্তা/এল/এমই

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে

মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতর নামাজ পড়া অবস্থায় হাফিজ উদ্দিন (৭৮) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি

হরমুজে নতুন প্রকল্প প্রোজেক্ট ফ্রিডম ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

৪ মে ঘটে যাওয়া নানান ঘটনা 

ভোট দেওয়ার মাধ্যমে জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে: স্পিকার

শুধু ঢাকায় ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা: চিফ প্রসিকিউটর

একজন অতিরিক্ত ডিআইজি ও ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

টানা ৮ মাস কমার পর এপ্রিলে রপ্তানি আয় বেড়েছে ৩৩ শতাংশ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের কেউ বাদ পড়বে না: শিক্ষামন্ত্রী

আইন মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোতে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা