ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
মাইলস্টোন ট্র্যাজেডি

দোলনায় দোল খেতে খেতে কবরে চলে গেল আয়মান

আমার বার্তা অনলাইন:
২৬ জুলাই ২০২৫, ০৯:৪২

প্রতিদিনের মতো ক্লাস শেষে স্কুলের দোলনায় দোল খাচ্ছিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়মান (১০)। হঠাৎ বিকট শব্দে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান এসে বিধ্বস্ত হয় তার স্কুলে। বিধ্বস্ত বিমান থেকে উত্তপ্ত ফুয়েল এসে পড়ে আয়মানের পিঠ ও হাত-পায়ে। এতে শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয় তার। এরপর চারদিন চিকিৎসাধীন থাকার পরে শুক্রবার মৃত্যু হয়েছে তার।

শুক্রবার (২৫ জুলাই) রাত ৯টায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে আয়মানের দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। নিহত আয়মান বাসুদেবপুর গ্রামের বাপ্পি হাওলাদার ও আয়েশা আক্তার কাকন দম্পতির মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আয়মানের বাবা বাপ্পি হাওলাদার তার ব্যবসার সুবাদে দীর্ঘদিন ধরে ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। গত সোমবার দুপুরে মা আয়েশা আক্তার কাকন অপেক্ষায় ছিলেন তার ফুটফুটে মেয়ে আয়মান ক্লাস শেষে বাড়ি ফিরবে। এসেই এটা-ওটা নিয়ে বায়না করবে আদুরে মেয়েটি। কিন্তু বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান তার স্কুলে বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধ হয়েছে আয়মান। শরীরে ৪০ শতাংশ দগ্ধ নিয়ে এমন খবর স্কুলের এক শিক্ষিকার মোবাইল থেকে তার বাবাকে জানায় সে। খবর পেয়েই কান্নায় ভেঙে পড়ে মা আয়েশা আক্তার কানন।

বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে আয়মান চিকিৎসাধীন অবস্থায় তার পরিবারকে জানায়, কেমন ছিল সেই ভয়ানক মুহূর্তটি। আয়মানের বরাত দিয়ে তার পরিবারের সদস্যরা গণমাধ্যমকে জানায়, প্রতিদিনের মতো স্কুলের ক্লাস শেষ করে স্কুলের দোলনায় দোল খাচ্ছিল আয়মান। ছুটির ঘণ্টা পড়লেই বাড়ি গিয়ে কী কী করবে, তা ভাবছিল সে। এমন মুহূর্তে হঠাৎ বিকট শব্দে একটি যুদ্ধবিমান এসে বিধ্বস্ত হয় তার স্কুল মাইলস্টোনে। আয়মান তখন পালানোর চেষ্টা করলে বিমানের জেট ফুয়েল এসে পড়ে তার শরীরে। এতে তার পিঠ ও হাত-পা ঝলসে যায়। ওই অবস্থায় আয়মান তার এক শিক্ষিকার কাছে গিয়ে তার মোবাইল থেকে পরিবারকে বিষয়টি জানায়। এরপর তার বাবা বাপ্পি হাওলাদার তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতাল ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চারদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মৃত্যু হয় তার।

ছোট্ট আয়মানের মৃত্যুর খবর শরীয়তপুরের গ্রামের বাড়ি পৌঁছালে পুরো এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। দোলনায় দোল খেতে খেতে মৃত্যুর কোলে ঢলে পড়া আয়মানের প্রথম জানাজা শুক্রবার জুম্মার নামাজের পরে রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত হয়েছে। এরপর সেখান থেকে তার মরদেহ সন্ধ্যায় গ্রামের বাড়ি পৌঁছায়। পরে রাত ৯টায় তার দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আয়মানকে তাদের পারিবারিক কবরস্থানে তার দাদা মাজেদ হাওলাদারের কবরের পাশে দাফন করা হবে।

আয়মানের প্রতিবেশী সিনহা জুয়ালিদ রাফি বলেন, আয়মান যখন বাড়িতে আসতো আমাকে জড়িয়ে ধরতো। খুব মিষ্টি করে কথা বলতো। এজন্য সে সবার আদরের ছিল। ঠিক ফুলের মতো ছিল আয়মান। আজ তার এভাবে চলে যাওয়া আমরা কেউ মেনে নিতে পারছি না। এভাবে আর কারও মৃত্যু যেন না হয় এটাই আমাদের কামনা।

আয়মানের ছোট মামা শামীম আহম্মেদ বলেন, আমার ভাগ্নি চলে গেছে সবাই ওর জন্য দোয়া করবেন। আমি সাংবাদিকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে জানাতে চাই, একজন প্রশিক্ষণরত পাইলট নির্দিষ্ট স্থান ব্যতিত কীভাবে জনবহুল স্থানে টেস্টিং করে? তদন্তের মাধ্যমে এটা আমি জানতে চাই। এ রকম যদি করতে থাকে শুধু আমার ভাগ্নি আয়মান না এমন অনেক আয়মান ভবিষ্যতে চলে যাবে। আমরা চাই, এভাবে আর কোনো ফুলের মৃত্যু না হোক।

এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মোহাম্মদ মোজাহেরুল হক বলেন, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার বিষয়টি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা জানতে পেরেছি চিকিৎসাধীন অবস্থায় আয়মান মারা গিয়েছে। উপজেলা প্রশাসন নিহত পরিবারের পাশে থাকবে।

আমার বার্তা/এমই

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে

মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতর নামাজ পড়া অবস্থায় হাফিজ উদ্দিন (৭৮) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি

হরমুজে নতুন প্রকল্প প্রোজেক্ট ফ্রিডম ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

৪ মে ঘটে যাওয়া নানান ঘটনা 

ভোট দেওয়ার মাধ্যমে জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে: স্পিকার

শুধু ঢাকায় ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা: চিফ প্রসিকিউটর

একজন অতিরিক্ত ডিআইজি ও ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

টানা ৮ মাস কমার পর এপ্রিলে রপ্তানি আয় বেড়েছে ৩৩ শতাংশ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের কেউ বাদ পড়বে না: শিক্ষামন্ত্রী

আইন মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোতে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা