ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

শরীয়তপুরের গোসাইরহাটে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রভাষকের মৃত্যু

আমার বার্তা অনলাইন
২৮ জুলাই ২০২৫, ১৩:১৮

শরীয়তপুরের গোসাইরহাটে ডেঙ্গু আক্রান্ত হয়ে আবু তাহের (৪২) নামের এক প্রভাষকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকালে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত আবু তাহের গোসাইরহাটের সরকারি শামসুর রহমান কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। তিনি ওই উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের মলংচড়া এলাকার মৃত সফিজউদ্দিন সরদারের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, আবু তাহের ১৫ দিন আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হয়। তখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয় পরিবার। পরে সেখানে দুই দিন চিকিৎসা করালেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান তিনি।

নিহতের স্ত্রীর বড় ভাই মোস্তাফিজুর রহমান বলেন, আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গিয়েছিলাম। দীর্ঘদিন চিকিৎসা শেষে আজ তিনি মারা যান। তার সংসারে তিনটি ছোট ছোট বাচ্চা রয়েছে। তার এমন মৃত্যু মেনে নিতে পারছি না।

সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশিদ বলেন, আবু তাহের একজন ভালো শিক্ষক ছিলেন। সব সময় আমাদের সঙ্গে এবং শিক্ষার্থীদের সঙ্গে হাসিমুখে কথা বলতেন। আমরা আজ আমাদের একজন কাছের সহকর্মীকে হারালাম।

আমার বার্তা/জেএইচ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে

মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতর নামাজ পড়া অবস্থায় হাফিজ উদ্দিন (৭৮) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি

হরমুজে নতুন প্রকল্প প্রোজেক্ট ফ্রিডম ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

৪ মে ঘটে যাওয়া নানান ঘটনা 

ভোট দেওয়ার মাধ্যমে জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে: স্পিকার

শুধু ঢাকায় ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা: চিফ প্রসিকিউটর

একজন অতিরিক্ত ডিআইজি ও ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

টানা ৮ মাস কমার পর এপ্রিলে রপ্তানি আয় বেড়েছে ৩৩ শতাংশ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের কেউ বাদ পড়বে না: শিক্ষামন্ত্রী

আইন মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোতে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা