ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

মানিকগঞ্জে সেলাই মেশিন বিতরণে অনিয়মের অভিযোগ

আমার বার্তা অনলাইন:
৩০ জুলাই ২০২৫, ১৫:০৬
আপডেট  : ৩০ জুলাই ২০২৫, ১৫:১০

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সুতালড়ি ইউনিয়নে সেলাই মেশিন বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সহকারী প্রকৌশলী রিপন আলী, ইউপি সচিব মঞ্জুরুল হক ও প্রকল্প সভাপতি ইউপি সদস্য সোলাইমান ওরফে সুরমান মেম্বারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বাজারমূল্যের চেয়ে বেশি দামে মেশিন কিনে অতিরিক্ত ব্যয় দেখানো হয়েছে।

জানা গেছে, ইউনিয়ন উন্নয়ন সহায়তা (এডিপি) প্রকল্পে দরিদ্র নারীদের জন্য বাটারফ্লাই ব্র্যান্ডের সেলাই মেশিন কেনা হয়। যার বাজারমূল্য ৮ থেকে ৯ হাজার টাকা হলেও প্রকল্পে প্রতিটির দাম ১৪ হাজার টাকারও বেশি দেখানো হয়েছে। ১৮টি মেশিন কেনায় প্রায় লাখ টাকার অতিরিক্ত ব্যয়ের অভিযোগ ওঠে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কোহিনুর আক্তার বিতরণ কার্যক্রমে গিয়ে দামের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক বিতরণ স্থগিত করেন।

বুধবার (৩০ জুলাই) সকালে ইউএনও কোহিনুর আক্তার বলেন, বাজারদরের সঙ্গে প্রকল্পের দামের পার্থক্য থাকায় বিতরণ স্থগিত করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এলজিইডির উপসহকারী প্রকৌশলী রিপন আলী বলেন, বাজার যাচাই করেই এস্টিমেট তৈরি করা হয়েছে। আমি ক্রয়ে জড়িত নই। ইউপি সচিব, চেয়ারম্যানসহ প্রকল্প কমিটির সদস্যরা বলতে পারেন। আর এখনও তো বিল হয়নি। তারা নিজের টাকা দিয়ে কিনতে পারেন।

সুতালড়ি ইউনিয়ন পরিষদের সচিব মঞ্জুরুল হক বলেন, এলজিইডি প্রকৌশলীর দেয়া এস্টিমেট খরচ অনুযায়ী ক্রয় করা হয়েছে। আর ক্রয় করেছে কমিটি। আমি কমিটির সঙ্গে মানিকগঞ্জ গিয়েছিলাম অন্যকাজে। আমি ক্রয় করিনি।

প্রকল্প কমিটির সভাপতি ও ইউপি সদস্য সোলাইমান ওরফে সুরমান বলেন, আমি আসলে এমন প্রকল্পের সভাপতি কখনও ছিলাম না। আমার এ বিষয়ে অভিজ্ঞতা নেই।

আমার বার্তা/এল/এমই

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি