ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

রূপগঞ্জে সরকারি বই বিক্রির অভিযোগ

হাবিবুল্লাহ মীর,রূপগঞ্জ প্রতিনিধি(মাল্টিমিডিয়া):
৩০ জুলাই ২০২৫, ১৮:৫১
ছবি : প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া পারভীনের বিরুদ্ধে সরকারি বই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, মোটা অঙ্কের লেনদেনের মাধ্যমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নূরে আলম অভিযুক্তদের ছাড়িয়ে দিয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় ভুলতা স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে একটি নীল রঙের পিকআপ ট্রাক কলেজ প্রাঙ্গণে প্রবেশ করে। এরপর অধ্যক্ষ সুরাইয়া পারভীনের নির্দেশে ষষ্ঠ থেকে নবম শ্রেণির নতুন পাঠ্যবই স্টোর রুম থেকে কেজি দরে বিক্রি করা হয়। পিকআপ চালক হেদায়েত উল্লাহ এবং বই ক্রেতারা মিলে বইগুলো পিকআপে তোলার সময় স্থানীয়দের নজরে আসে ঘটনাটি।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে অধ্যক্ষ, বই ক্রেতা এবং পিকআপ চালককে আটক করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নূরে আলমকে খবর দেন। পরে সন্ধ্যায় তিনি ঘটনাস্থলে গিয়ে বই পিকআপ থেকে নামিয়ে স্টোর রুমে পাঠানোর নির্দেশ দিলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা দাবি করেছেন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে অভিযুক্তদের ছেড়ে দেওয়া হয়েছে।

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা জানান, পর্যাপ্ত বই না থাকার কথা বলে শিক্ষার্থীদের বই দেওয়া হয়নি, অথচ সেই বই কেজি দরে বিক্রি করা হচ্ছে।

এর আগে অধ্যক্ষ সুরাইয়া পারভীনের বিরুদ্ধে ১ কোটি টাকা আত্মসাৎ, কাজ না করিয়ে বিল উত্তোলন, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, মাত্র ২৫ হাজার টাকার ইলেকট্রিক কাজের জন্য ১ লাখ ২০ হাজার টাকার বিল উত্তোলন করেছেন তিনি। আয়-ব্যয়ের হিসাব প্রকাশ্যে না এনে ব্যক্তিগতভাবে গোপন লেনদেন করেন। সুরাইয়া পারভীনের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় সম্প্রতি সিনিয়র শিক্ষক বিমল দাসকে কোন নোটিশ ছাড়াই বরখাস্ত করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

অভিযুক্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীন বলেন, "আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা ও বানোয়াট। আমাকে ফাঁসানোর জন্য একটি পক্ষ দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে।"

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নূরে আলম বলেন, "নতুন-পুরাতন মিলিয়ে প্রায় লাখ টাকার বই বিক্রির সময় জব্দ করা হয়েছে। অধ্যক্ষ সুরাইয়া পারভীনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। টাকার বিনিময়ে ম্যানেজ করার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।"

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, "ঘটনার খবর পেয়ে মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে তদন্ত কমিটির মাধ্যমে প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষা অফিসের কেউ জড়িত থাকলে তারাও আইনের আওতায় আসবে।

এদিকে, শিক্ষার্থীরা সতর্ক করে জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের মতো কর্মসূচিতে যেতে বাধ্য হবে।

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি