ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

মানিকগঞ্জে ট্রাফিক পুলিশের অভিযান, বাধা দেওয়ায় আটক ৪

খাব্বাব হোসেন ত্বহা, মাল্টিমিডিয়া রিপোর্টার :
৩০ জুলাই ২০২৫, ১৯:২২
ছবি : প্রতিনিধি

দেশের অন্যতম ব্যস্ততম সড়ক ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় গড়ে ওঠা অবৈধ সিএনজি-ট্যাম্পু ও হ্যালোবাইকের স্ট্যান্ডে অভিযান চালিয়েছে মানিকগঞ্জের ট্রাফিক পুলিশ। এসময় গাড়ি চালকদের সঙ্গে বাগ্বিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হলে চারজনকে অভিযানে বাধা ও জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

বুধবার (৩০ জুলাই) দুপুরে মানিকগঞ্জ জেলা ট্রাফিক বিভাগের পরিদর্শক (প্রশাসন) আব্দুল হামিদের নেতৃত্বে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের বিভিন্ন সিএনজি ও ট্যাম্পু স্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করা হয়।

ট্রাফিক পরিদর্শক হামিদ জানান, মহাসড়কের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এবং জনদুর্ভোগ কমাতে এই ধরনের অভিযান নিয়মিত চলবে।

তিনি বলেন, "মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্ট্যান্ডগুলো শুধু যানজটই সৃষ্টি করছে না, বরং আইনশৃঙ্খলার জন্যও হুমকি হয়ে উঠছে। অভিযানে দেখা গেছে, বহু সিএনজি ও হ্যালোবাইকের বৈধ কাগজপত্রই নেই।"

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে এসব অবৈধ যানবাহন পরিচালনার সঙ্গে জড়িত এবং প্রতিনিয়ত চাঁদা আদায় করে যাচ্ছে।

এ বিষয়ে ট্রাফিক বিভাগ জানিয়েছে, যানজট এবং অবৈধ চাঁদাবাজি প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে এবং প্রয়োজনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

অভিযানটি ঘিরে মহাসড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটলেও, দখলে গড়ে ওঠা সিএনজি-ট্যাম্পু ও হ্যালোবাইক স্ট্যান্ডের ভোগান্তি নিরসনে এই অভিযানের প্রশংসা করেছেন স্থানীয়রা।

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে

মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতর নামাজ পড়া অবস্থায় হাফিজ উদ্দিন (৭৮) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি

হরমুজে নতুন প্রকল্প প্রোজেক্ট ফ্রিডম ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

৪ মে ঘটে যাওয়া নানান ঘটনা 

ভোট দেওয়ার মাধ্যমে জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে: স্পিকার

শুধু ঢাকায় ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা: চিফ প্রসিকিউটর

একজন অতিরিক্ত ডিআইজি ও ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

টানা ৮ মাস কমার পর এপ্রিলে রপ্তানি আয় বেড়েছে ৩৩ শতাংশ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের কেউ বাদ পড়বে না: শিক্ষামন্ত্রী

আইন মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোতে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা