ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

গাজীপুরে শাপলা দেখতে গিয়ে নৌকাডুবে দুই বন্ধুর মৃত্যু

আমার বার্তা অনলাইন
০১ আগস্ট ২০২৫, ১৩:২৪

গাজীপুরের কাপাসিয়ায় শাপলা দেখতে গিয়ে নৌকাডুবিতে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করেছে।

শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টার সময় কাপাসিয়ার টোক ইউনিয়নের পাঁচুয়া বিলে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুইজন হলেন, মাহিম গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের নুরে আলমের ছেলে ও বায়েজীদ ময়মনসিংহ জেলার ভালুকা থানার জামিরদিয়া গ্রামের ফরহাদ উদ্দিনের ছেলে।

মামুন, মাহিম, বাইজিদসহ পাঁচ বন্ধু শুক্রবার ভোরে বাড়ি থেকে কাপাসিয়ার পাঁচুয়া বিলের শাপলা ফুলের ছবি তোলার জন্য বের হয়। একটি নৌকা ভাড়া করে ছবি তোলার সময় হঠাৎ নৌকাটি ডুবে গেলে মাঝি ও পাঁচ বন্ধুসহ পানিতে তলিয়ে যান। স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে মো. বাইজিদ মারা যান। মাহিম নামের অপর একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাবেদ আলী বলেন, শুক্রবার সকালে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলা থেকে কাপাসিয়ার টোক ইউনিয়নের পাঁচুয়া বিলের শাপলা দেখতে ঘুরতে আসে পাঁচ বন্ধু। তারা একটি নৌকা ভাড়া করে বিলে ঘোরার সময় পাঁচ বন্ধু ও মাঝিসহ তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এতে ঘটনাস্থলে একজন মারা যায় ও দু’জনকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান বলেন, মাহিম নামের একজনকে মৃত অবস্থায় অবস্থায় আনা হয়েছিল।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমার বার্তা/জেএইচ

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি