ই-পেপার শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩৩

ঝালকাঠিতে শহীদদের কবরে পুষ্পমাল্য অর্পণ

আমার বার্তা অনলাইন:
০৫ আগস্ট ২০২৫, ১১:৪০
আপডেট  : ০৫ আগস্ট ২০২৫, ১১:৪৩

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ঝালকাঠিতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় ঝালকাঠি সদর উপজেলার আগড়বাড়ি এলাকায় শহীদ মো. কামাল হোসেন সবুজের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, শহীদ কামাল হোসেনের স্ত্রী সাদিয়া বেগমসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

একই সময় ঝালকাঠি জেলায় দাফন করা নয় জন শহীদের কবরে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের ঋণ আমরা কখনো শোধ করতে পারব না। আমরা সব সময় তাদের পরিবারের পাশে রয়েছি এবং বিভিন্নভাবে সহযোগিতা করছি।’

তিনি আরও জানান, দিবসটি উপলক্ষে ঝালকাঠিতে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

আমার বার্তা/এল/এমই

রাজশাহীর চারটিতে বিএনপি ও দুটিতে জয় পেয়েছে জামায়াত

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২

কিশোরগঞ্জের ছয়টি আসনের ৫টিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র

কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফলে পাঁচটিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং একটি

রাজশাহী বিভাগের একমাত্র নারী প্রার্থী পুতুলের বাজিমাত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের একমাত্র নারী প্রার্থী হিসেবে বাজিমাত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল

চাঁপাইনবাবগঞ্জের ৩ আসনেই বিজয়ী জামায়াত প্রার্থীরা

চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা বিজয় লাভ করেছেন।  চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ড. কেরামত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমানের নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ

জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: সালাহউদ্দিন

অনেক দিন পর চমৎকার ও স্বচ্ছ নির্বাচন হয়েছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের অপেক্ষা

তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর অভিনন্দন

দেশের মানুষ সব সময় রাজনৈতিক সংকটে সঠিক সিদ্ধান্ত নিয়েছে: মঈন খান

তিন আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন

তারেক রহমানকে জামায়াতের ডা. খালিদুজ্জামানের অভিনন্দন

রাজশাহীর চারটিতে বিএনপি ও দুটিতে জয় পেয়েছে জামায়াত

দেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সী এমপি হান্নান মাসউদ

২৯৭ আসনের গেজেট আজ

চোটের থাবায় পাল্টে গেল দুই দলের বিশ্বকাপ স্কোয়াড

ভারত-পাকিস্তানের লড়াইয়ে যে দ্বৈরথে নজর থাকবে

কিশোরগঞ্জের ছয়টি আসনের ৫টিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র

তারেক রহমানকে জাতীয় পার্টির একাংশের অভিনন্দন

২১,৬১৪ ভোট বেশি পেয়ে বিজয়ী জামায়াতের আমির

রাজশাহী বিভাগের একমাত্র নারী প্রার্থী পুতুলের বাজিমাত

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ের অঘটন

৪ দিন পর স্বাভাবিক হলো এমএফএস-ইন্টারনেট ব্যাংকিংয়ের লেনদেন

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের অভিনন্দন