ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

মির্জাপুরে হত্যা মামলার আসামী ছাত্রলীগ ও কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মো: রুবেল মিয়া,মির্জাপুর প্রতিনিধি ( মাল্টিমিডিয়া):
০৫ আগস্ট ২০২৫, ২১:৫৭
ছবি : প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্রলীগ সদস্য সীমান্ত সিকদার (২১) ও ফতেপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কালামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলা সদরের পুষ্টকামুরী ও ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ছাত্রলীগ নেতা সীমান্ত সিকদার উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামের আব্দুল আলীম সঠিক সিকদার ও ফতেপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কালাম থলপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে। এদের মধ্যে সীমান্ত সিকদারকে ইমন হত্যা মামলায় ও কালামকে বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার সীমান্ত সিকদারকে ৭ দিনের রিমান্ড আবেদন করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছর ৪ আগস্ট গোড়াই হাইওয়ে থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে কলেজ ছাত্র ইমন নিহত হয়। এ ঘটনায় ইমনের বড় ভাই সুমন বাদী হয়ে সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও সাবেক ৭ সংসদ সদস্যসহ ১৫৭ জনের নাম উল্লেখসহ ৪০০-৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মির্জাপুর থানায় হত্যা মামলা করেন।

মির্জাপুর থানার মামলা নং ৯ তাং ২২/০৮/২০২৪। এ হত্যা মামলার ১৫৬ নাম্বার এজাহারভুক্ত আসামি হিসেবে সীমান্ত সিকদারকে করা হয়। অপরদিকে চলমান বিশেষ অভিযানে কৃষক লীগ নেতা কালামকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ইমন হত্যার এজাহার নামীয় আসামী গ্রেপ্তার সীমান্ত সিকদারকে আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করে করা হয়েছে।

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি