ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

পদ্মার স্রোতে বিলীন লঞ্চঘাটের জেটি

আমার বার্তা অনলাইন:
০৭ আগস্ট ২০২৫, ১৬:১৮

মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের কাঠের তৈরি জেটি পদ্মা নদীর তীব্র স্রোতে ভেঙে পড়েছে। এতে যাত্রী সাধারণের ভোগান্তি চরমে উঠেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করলেও হঠাৎ জেটিটি নদীতে বিলীন হওয়ায় বিপাকে পড়েছেন তারা।

দুই দিন আগে শুরু হওয়া ভাঙন আরও তীব্র হয়ে বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে আপ পয়েন্টের জেটিটি সম্পূর্ণরূপে নদীগর্ভে চলে যায়।

জরুরি ভিত্তিতে লঞ্চগুলোকে স্থানান্তর করে ২ নম্বর ফেরিঘাটে সরিয়ে নেয়া হয়েছে। ফলে যাত্রীদের বাসস্ট্যান্ড থেকে বিকল্প ঘাটে যেতে হচ্ছে পায়ে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করে।

পদ্মা নদীর পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে অন্য একটি জেটিও নড়বড়ে অবস্থায় রয়েছে। এর সম্মুখভাগ ইতোমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। লঞ্চের মাস্টার ও সুকানিরা অভিযোগ করেছেন, বর্ষা মৌসুমে প্রতিবছর ভাঙন দেখা দিলেও কর্তৃপক্ষ আগাম কোনো প্রস্তুতি নেয় না, যার ফলে এবার বড় ধরনের বিপর্যয় ঘটেছে।

বিআইডব্লিউটিএর আরিচা নদী বন্দরের উপ-পরিচালক মো. সেলিম শেখ বলেন, ‘লঞ্চের পন্টুনে ওঠার কাঠের জেটিটি পানির স্রোতে ধসে পড়েছে। তবে লঞ্চ সার্ভিস যেন বন্ধ না হয়, সেজন্য তা অস্থায়ীভাবে ২ নম্বর ফেরিঘাটে স্থানান্তর করা হয়েছে।’

বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী নেপাল চন্দ্র দেবনাথ বলেন, ‘ভাঙন প্রতিরোধে প্রাথমিকভাবে ১ হাজার জিও ব্যাগ প্রস্তুত করা হয়েছে এবং দুপুর নাগাদ তা ফেলা শুরু হয়েছে। দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছি।’

তিনি আরও বলেন, ‘গত দুই দিনের ভাঙনে ঘাট এলাকার প্রায় ২০০ মিটার অংশ নদীতে বিলীন হয়ে গেছে। ঝুঁকিতে রয়েছে যাত্রী ছাউনির শেড, অস্থায়ী দোকানপাট ও পুরো ঘাট এলাকা।’

এদিকে হঠাৎ ভাঙনের কারণে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। অনেকে ঘাটে এসে লঞ্চ না পেয়ে বিপাকে পড়ছেন। স্থানীয়রা বলছেন, বর্ষা শুরুর আগেই নদী ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিলে এমন দুর্ভোগ হতো না।

আরও পড়ুন: মানিকগঞ্জে টাকা ছাড়া সেবা মেলে না ভূমি অফিসে, দালালদের দৌরাত্ম্য

বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী নেপাল চন্দ্র দেবনাথ বলেন, ‘ভাঙন প্রতিরোধে প্রাথমিকভাবে ১ হাজার জিও ব্যাগ প্রস্তুত করা হয়েছে এবং দুপুর নাগাদ তা ফেলা শুরু হয়েছে। দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছি।’

তিনি আরও বলেন, ‘গত দুই দিনের ভাঙনে ঘাট এলাকার প্রায় ২০০ মিটার অংশ নদীতে বিলীন হয়ে গেছে। ঝুঁকিতে রয়েছে যাত্রী ছাউনির শেড, অস্থায়ী দোকানপাট ও পুরো ঘাট এলাকা।’

এদিকে হঠাৎ ভাঙনের কারণে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। অনেকে ঘাটে এসে লঞ্চ না পেয়ে বিপাকে পড়ছেন। স্থানীয়রা বলছেন, বর্ষা শুরুর আগেই নদী ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিলে এমন দুর্ভোগ হতো না।

আমার বার্তা/এল/এমই

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি