ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

আমাদের কিছু বন্ধু আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন : মাসুদ সাইদী

আমার বার্তা অনলাইন
০৮ আগস্ট ২০২৫, ১৭:২২

প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, যে ভাষায় আওয়ামী লীগ কথা বলতো, রাজনীতি করতো, আমাদের কিছু বন্ধুদের দেখি ওই একই ভাষায় কথা বলছেন। সেই একইভাবে রাজনীতি শুরু করেছেন। যদি ভাষার পরিবর্তন না হয়, আচরণের পরিবর্তন না হয়, যদি জুলুমের পরিবর্তন না হয়, তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করার কি দরকার ছিল। এতো মানুষের জীবন দেওয়ার কি দরকার ছিল।

‎শুক্রবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাঠিয়া ইউনিয়নের খেজুরতলা বাজারে গণসংযোগ শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাইদী বলেন, ১৫ বছর আওয়ামী লীগ রাজাকার-রাজাকার ব্যবসা করেছে, সেই রাজাকারের বিরুদ্ধে ছাত্র-জনতা ফুসে উঠেছিলো। আজকে আমাদের কিছু বন্ধু আবার সেই রাজাকারের ব্যবসা শুরু করেছে। এতকাল আপনাদের সঙ্গে ছিল তখন কি তারা রাজাকার ছিল না? একুশ বছর জোট করে আন্দোলন করলেন, সংগ্রাম করলেন, কর্মসূচি পালন করলেন তখন জামায়াতে ইসলামী রাজাকার ছিল না? তখন যদি রাজাকার না হয়ে থাকে আজকে হঠাৎ করে কেন জামায়াতে ইসলামী রাজাকার হলো? এগুলো আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। এগুলো হলো ভারতের শেখানো কিছু কথা। বাংলাদেশকে বিভাজন করার কথা। বাংলাদেশে বিভাজনের যে রাজনীতি আওয়ামী লীগ করেছিল, ভারতের কিছু পৌষ্য দালাল বাংলাদেশে আছে যারা এখনো আমাদের মধ্যে সেই বিভাজনের রাজনীতি শুরু করেছে।

‎এ সময় দাড়িপ্লায় ভোট চেয়ে মাসুদ সাঈদী বলেন, পাঁচশত মানুষের জন্য মসজিদে যখন ইমাম নির্বাচন করেন তখন আপনারা দেখেন, তার পরিবার নামাজি কিনা, শরিয়ত মোতাবেক চলে কিনা, দুর্নীতি করে কিনা- এসব দিক বিবেচনা করে একজন ইমাম নিয়োগ করেন। ৫০০ জনের একজন ইমাম নিয়োগ করতে যদি যাচাই বাছাই করেন তাহলে তিন লক্ষ, চার লক্ষ মানুষের যে ইমাম হবে, এই সংসদীয় আসনের যে ইমাম হবে তাকে কি আপনারা এইভাবে বাছাই করবেন না। যদি এইভাবে বাছাই না করেন তাহলে নিশ্চিত থাকেন অতীতে জালিম যেভাবে ১৫ বছর জুলুম করেছে, নির্যাতন করেছে, দুর্নীতি করেছে। আমাদের তকদিরে ঠিক একইভাবে সেই জালেম চেপে বসবে।

বিজ্ঞাপন

‎মাসুদ সাইদী বলেন, আমার পিতা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একটি উন্নয়নের রোডম্যাপ ধরে পিরোজপুরকে সাজানোর চেষ্টা করেছিলেন কিন্তু জালিমেরা তা সহ্য করতে পারেনি। তাকে মিথ্যা অপবাদে ১৩ বছর কারাগারে রেখে হত্যা করেছে। আমি যদি আপনাদের ভালোবাসায় আল্লাহর দয়ায় আপনাদের খাদেম নিযুক্ত হতে পারি তাহলে আমি আল্লামা সাঈদীর অপরিপূর্ণ কাজগুলো সমাপ্ত করবো।

‎উপজেলার শেখমাঠিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্বুর রব এর সভাপতিত্বে ও সেক্রেটারি জাকির হোসেন এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সাকিবুল ইসলাম।

আমার বার্তা/জেএইচ

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় অধিপত্য নিয়ে চার গ্রামের অধিবাসীদের মধ্যে শনিবার সকাল সাতটা থেকে ফের সংঘর্ষ

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৮ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর

বিএসএফের হাতে আটক আজিজুর ১১ মাস পর ফিরলেন লাশ হয়ে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দিনমজুর আজিজুর রহমান সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছিলেন। এ

জনবল সংকটে বন্ধ আইসিইউ, চাপ সামলাতে হিমসিম রামেকের

রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শয্যা ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সরবরাহ থাকা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

বিশ্বকাপ শুরুর একদিন আগে প্রীতি ম্যাচ খেলবে রোনালদোরা

বড় নিষেধাজ্ঞার ঝুঁকিতে নেইমার, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

যুদ্ধবিমান ভূপাতিত হলেও ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব পড়বে না: ট্রাম্প

বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়’ শুরু হচ্ছে রোববার

বিএসএফের হাতে আটক আজিজুর ১১ মাস পর ফিরলেন লাশ হয়ে

ময়দা খাওয়া বন্ধ করলে শরীরে যা ঘটে

পিএসএলে ঝোড়ো ইনিংস খেলে যা বললেন ইমন

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা গুলিবিদ্ধ

ওয়ারীতে গাড়ির চাপায় প্রাণ গেল এক যুবকের

দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কোম্পানির ভবন লক্ষ্য করে ইরানের হামলা