ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কারণে নবজাতকের মৃত্যু

আমার বার্তা অনলাইন:
১৬ আগস্ট ২০২৫, ১৬:০৪

অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কারণে ৪০ মিনিট আটকে থাকার পর এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের প্রধান সবুজ দেওয়ানকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮)।

শনিবার (১৬ আগস্ট) শরীয়তপুর সদর উপজেলার বেড়া চিকন্দী গ্রামের সেলিম শেখের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নূর হোসেন সরদার তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে গত ১৪ আগস্ট দুপুরে শরীয়তপুরের নিউ মেট্রো ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকে ভর্তি করান। ওইদিন বিকেলে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক পুত্রসন্তানের জন্ম হয়। নবজাতক অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে তাকে শরীয়তপুর সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।

সন্ধ্যার পরে ঢাকা যাওয়ার উদ্দেশে তারা ভাড়া করা একটি অ্যাম্বুলেন্সে উঠলে, সবুজ দেওয়ানসহ কয়েকজন তাদের গাড়ির গতিরোধ করে। স্থানীয় অ্যাম্বুলেন্স ব্যবহার করার জন্য তারা চাপ সৃষ্টি করে এবং ভাড়া করা ঢাকাগামী অ্যাম্বুলেন্সের চাবি নিয়ে নেয়। প্রায় ৪০ মিনিট জোরপূর্বক আটকে রাখার কারণে শিশুটিকে সময়মতো উন্নত চিকিৎসায় নেওয়া সম্ভব হয়নি। এ অবস্থায় অ্যাম্বুলেন্সের ভেতরেই শিশুটি মারা যায়।

এ ঘটনায় ১৬ আগস্ট পালং নুর হোসেন সরদার মডেল থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলাটি আমলে নিয়ে র‍্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার ভোরে বেড়া চিকন্দী গ্রামের সেলিম শেখের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে র‍্যাব-৮-এর কোম্পানি কমান্ডার ও পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, বিষয়টি জানার পর অপরাধীদের গ্রেপ্তারে তৎপর হই। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার মূলহোতা সবুজ দেওয়ানকে গ্রেপ্তার করে পালং মডেল থানায় হস্তান্তর করি। বাকি আসামিদের গ্রেপ্তার করতে আমরা প্রস্তুত আছি।

আমার বার্তা/এল/এমই

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে

মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতর নামাজ পড়া অবস্থায় হাফিজ উদ্দিন (৭৮) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি

হরমুজে নতুন প্রকল্প প্রোজেক্ট ফ্রিডম ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

৪ মে ঘটে যাওয়া নানান ঘটনা 

ভোট দেওয়ার মাধ্যমে জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে: স্পিকার

শুধু ঢাকায় ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা: চিফ প্রসিকিউটর

একজন অতিরিক্ত ডিআইজি ও ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

টানা ৮ মাস কমার পর এপ্রিলে রপ্তানি আয় বেড়েছে ৩৩ শতাংশ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের কেউ বাদ পড়বে না: শিক্ষামন্ত্রী

আইন মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোতে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা