ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

ঝালকাঠিতে পানির দাবিতে বিক্ষোভ

আমার বার্তা অনলাইন:
১৭ আগস্ট ২০২৫, ১৭:৪৭
আপডেট  : ১৭ আগস্ট ২০২৫, ১৭:৫০

দীর্ঘ আড়াই বছর ধরে ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডের কলাবাগান এলাকায় পৌর পানি সরবরাহের সমস্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী।

রোববার (১৭ আগস্ট) সকালে ৯নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষ প্রথমে শহরে মিছিল করে। এরপর স্থানীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

এসময় ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, দীর্ঘ ২ বছর ধরে কলাবাগান এলাকায় পানি সরবরাহের তীব্র সমস্যা সৃষ্টি চলে আসছে। এ ওয়ার্ডের বেশিভাগ জায়গাতেই দিনে কিংবা রাতে পানি পাওয়া যায় না। সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষকে বার বার অবহিত করলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। বর্তমানে পানির সমস্যার কারণে এলাকাবাসী নিরুপায় হয়ে নদীর পানি ব্যবহার করার কারণে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।

স্থানীয় মুরাদ হোসেন বলেন, ‘নিয়মিত পৌর পানির বিল পরিশোধ করলেও কী কারণে বছরের পর বছর

পানির পাম্প অকার্যকর থাকে সে বিষয়ে আমরা বোধগম্য নই। দ্রুত সময়ের মধ্যে পানির সমস্যা সামাধান করা এখন বাসিন্দাদের দাবি।’

এ সমস্যা কেন এবং সমাধান কী? এ প্রশ্নের জবাবে পৌর প্রশাসক কাওছার হোসেন সাংবাদিকদের বলেন, পৌসভার ৮ ও ৯ নং ওয়ার্ডে ৪টি পাম্প থেকে পানি সরবরাহ করা হতো। কিন্তু পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় ২টি পাম্পে পানি উঠছেনা এবং ১ টি পাম্প থেকে লবণাক্ত পানি ওঠে। তাই এই তিনটি পাম্প বন্ধ রয়েছে। ফলে ৯নং ওয়ার্ডে পানির সংকট বিরাজ করছে।

ঝালকাঠি পৌরসভা ৭ জেলা পানি সরবরাহ প্রকল্প ও ২৫ জেলা পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পে বিষয়টির সমাধানের জন্য একটি প্রকল্প তৈরি করে পাঠানো করা হয়েছে। শিগগিরই এ প্রকল্প শুরু হলে ঝালকাঠিবাসী এ সমস্যা থেকে মুক্তি পাবে, বলেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক পৌর প্রশাসক কাওছার হোসেন।

আমার বার্তা/এল/এমই

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় অধিপত্য নিয়ে চার গ্রামের অধিবাসীদের মধ্যে শনিবার সকাল সাতটা থেকে ফের সংঘর্ষ

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৮ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর

বিএসএফের হাতে আটক আজিজুর ১১ মাস পর ফিরলেন লাশ হয়ে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দিনমজুর আজিজুর রহমান সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছিলেন। এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

বিশ্বকাপ শুরুর একদিন আগে প্রীতি ম্যাচ খেলবে রোনালদোরা