ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

আলফাডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
১৮ আগস্ট ২০২৫, ২১:৩৬
ছবি : প্রতিনিধি

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। সোমবার (১৮ আগস্ট) সকালে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।

সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পুকুরপাড়ে গিয়ে শেষ হয়। সেখানে প্রতীকীভাবে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা হল রুমে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেল ইকবাল। সভায় বক্তারা বলেন—বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান অপরিসীম। মাছ শুধু প্রাণিজ প্রোটিনের যোগানই দিচ্ছে না; এটি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও বৈদেশিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে টেকসই উপায়ে মাছ চাষের মাধ্যমে জাতীয় উৎপাদন আরও বহুগুণ বাড়ানো সম্ভব।

আলোচনা সভা শেষে মৎস্যচাষে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে উপজেলার ৩ জন সফল মৎস্যচাষী ও ব্যবসায়ীর হাতে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন,বিজয় বিশ্বাস,আশরাফ আলি,রাম কৃষণ সরকার

পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা একেএম রায়হান রহমান ,মৎস্য কর্মকর্তা তরুন শাহা,কৃষি কর্মকর্তা তুষার শাহা, জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান (খোকন) এবং পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান (মিজান)।

এছাড়া সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, মৎস্য চাষি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি