ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

সরকারি লালবীজ বাদে বাজারের বীজে ঝুঁকছেন ভৈরবের পাট চাষিরা

আমার বার্তা অনলাইন:
২৩ আগস্ট ২০২৫, ১১:৪৬
আপডেট  : ২৩ আগস্ট ২০২৫, ১১:৫১

বাজার থেকে পাট বীজ কিনে বাম্পার ফলন ও ভালো বাজার দরে খুশি ভৈরবের পাট চাষিরা। কিন্তু সরকারি বিনামূল্যের পাট বীজ নিয়ে লোকসানে ২ হাজার চাষি। তাই সরকারি সহায়তায় পাট চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। তবে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস কৃষি বিভাগের।

সোনালি আঁশে সয়লাব কৃষকের মাঠ। বাজার থেকে বীজ কিনে ভালো ফলন পেয়েছেন ভৈরবের পাট চাষিরা। সবুজ কেনাফ ও দেশীয় জাতের পাটের বাম্পার ফলন হয়েছে। বাজার দরও ভালো পেয়ে খুশি কৃষকরা। তারা বলছেন, পাটের বাম্পার ফলন হয়েছে। দামও ভালো মিলছে।

তবে সরকারের দেয়া দেশীয় লালবীজ বপন করে লোকসানে জেলার দুই হাজার চাষি। ফলন কম ও বাজার দরে মণ প্রতি ৫শ টাকা কমের কারণে লোকসানের মুখে তারা। তাই সরকারি বীজের প্রতি আগ্রহ হারিয়ে কৃষকদের নির্ভরতা বাড়ছে বাজারের বীজের ওপর।

চাষিরা বলেন, সরকারের লালবীজ রোপণ করে ফলন কম হয়। দামও তুলনামূলক কম। এর চেয়ে বাজারের বীজে ফলন ও দাম দুইই ভালো।

এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের তথ্য যাচাই বাছাইয়ের পর তাদের ক্ষতিপূরণ দিতে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। ভৈরব উপজেলা পাট সম্প্রসারণ কর্মকর্তা শিহাব উদ্দিন জানিয়েছেন, ক্ষতির পরিমাণ সম্পূর্ণ পূরণ করা সম্ভব নাও হতে পারে, তবে বেশিরভাগ ক্ষতি পূরণের চেষ্টা করা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম বলেন, কৃষকরা এখন পাট কাটার কাজ করেছেন। এবার বাজারদর ভালো থাকায় আশা করা যায়, আগামীতে ভৈরবে পাটের আবাদ আরও বাড়বে।

উল্লেখ্য, চলতি বছর ভৈরবে ৩২০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।

আমার বার্তা/এল/এমই

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি