ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

আশানুরূপ উৎপাদন হলেও হতাশ মানিকগঞ্জের পাট চাষিরা

আমার বার্তা অনলাইন:
৩০ আগস্ট ২০২৫, ১১:৫৭
আপডেট  : ৩০ আগস্ট ২০২৫, ১২:০১

আশানুরূপ পাট উৎপাদন হলেও উৎপাদন খরচ বাড়ায় কাঙ্ক্ষিত লাভ না হওয়ায় হতাশ মানিকগঞ্জের কৃষকরা। তাই চাষিদের কথা মাথায় রেখে রফতানি বাড়াতে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়কে তাগিদ দেয়ার কথা জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর। এদিকে, পাটের ব্যবহার বাড়াতে প্লাস্টিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস কৃষি উপদেষ্টার।

মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঘিওরের পাটের হাট। প্রায় ২০০ বছরের পুরোনো এই হাট ভোর থেকেই হয়ে ওঠে জমজমাট। রিকশা, ভ্যান আর ছোট ছোট যানবাহনে করে আনা সোনালি আঁশে পরিপূর্ণ হয়ে ওঠে পুরো হাট। চলতি মৌসুমের পাট বেচাকেনায় এখন সরগরম ঐতিহ্যবাহী এই হাটটি।

হাটে মণপ্রতি পাট বিক্রি হচ্ছে ৩ হাজার ৬০০ থেকে ৩ হাজার ৭০০ টাকায়। তবে উৎপাদন খরচ বাড়ায় কম লাভ হওয়ার কথা জানান কৃষকরা। তারা বলছেন, শ্রমিকের ব্যয় বেশি, পাশাপাশি সার ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বেড়েছে। তাই পাটের দাম বাড়লে কৃষকের জন্য ভালো হয়।

রায়হান নামের এক কৃষক বলেন, ‘পাট ধোয়া, কাটা, শুকানো-সব কাজেই প্রচুর শ্রম দিতে হয়। শ্রমিকের মজুরি বেড়েছে, অথচ পাটের দাম বাড়েনি। ফলে লাভের অংশ প্রায় থাকেই না।’

আরেক কৃষক নুর ইসলাম জানান, ‘সারা বছর পরিশ্রম করেও ন্যায্য দাম পাই না। দেশে পাটজাত দ্রব্যের ব্যবহার বাড়ানো এবং বিদেশে রফতানি নিশ্চিত করলেই কৃষক উপকৃত হবে।’

হাটের ব্যবসায়ী ও পাইকাররা জানান, দেশের অভ্যন্তরে পাটকলগুলোতে চাহিদা থাকায় স্থানীয়ভাবে বিক্রি হচ্ছে পাট। আশপাশের জেলাতেও মানিকগঞ্জের পাট যাচ্ছে।

তবে হাটে কোনো আধুনিক সুযোগ-সুবিধা না থাকায় সমস্যা হচ্ছে বলে জানান ইজারাদার মো. কাউসার। তার অভিযোগ, টিউবওয়েল বা টয়লেট না থাকায় ক্রেতা-বিক্রেতা উভয়েই ভোগান্তিতে পড়ছেন।

এদিকে, শুধু দেশের বাজারই নয়, আন্তর্জাতিক বাজার ধরতে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ ড. রবীআহ নূর আহমেদ। তিনি বলেন, ‘পাট রফতানি বাড়াতে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে। কৃষকদের জন্য প্রণোদনার বিষয়টিও সরকারকে জানানো হয়েছে। অভ্যন্তরীণ বাজারে পাটের ব্যাগ ব্যবহারের মাধ্যমে চাহিদা বাড়াতে হবে।’

আর পাট বা পাটজাত দ্রব্যের ব্যবহার বাড়াতে পলিথিন ও প্লাস্টিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমাতে নির্দেশনা দেয়া হয়েছে। অভ্যন্তরীণ বাজারে পাটজাত দ্রব্যের ব্যবহার বাড়লে একদিকে পরিবেশ রক্ষা হবে, অন্যদিকে রফতানির পথও সুগম হবে।’

জেলা কৃষি অধিদফতরের তথ্যমতে, চলতি বছর জেলায় ৪ হাজার ২৭৫ হেক্টর জমিতে ১৭ হাজার মেট্রিক টন পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

আমার বার্তা/এল/এমই

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি